Agnimitra Paul

এবার রাস্তাতেও ভ্যাকিউম ক্লিনিং! জল চুরিতে এফআইআর, কড়া হুঁশিয়ারি পুরমন্ত্রী অগ্নিমিত্রার

যে গাড়ির সাহায্যে রাস্তার আবর্জনা সাকশন করে পরিষ্কার করা হবে। আজ একটি গাড়ি চালু হলেও ধাপে ধাপে রাজ্যজুড়েই এই সিস্টেম শুরু হবে।

শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৬, ১৯:৩৭

options
link
এবার রাস্তাতেও ভ্যাকিউম ক্লিনিং! জল চুরিতে এফআইআর, কড়া হুঁশিয়ারি পুরমন্ত্রী অগ্নিমিত্রার
প্রতীকী ছবি।

এবার বিদেশের মতোই রাস্তা হবে ঝাঁ চকচকে! এক চিলতে আবর্জনা দেখলেই তৎপর হবে পুরসভা। রাস্তা পরিষ্কার করতে এবার ছুটবে পুরসভার ভ্যাকিউম ক্লিনার গাড়ি। সাকশন সিস্টেমে ময়লা-আবর্জনা সাফ করবে এই গাড়ি। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) উদ্যোগে এই গাড়ির উদ্বোধন হল আসানসোলে।

Advertisement

নতুন সরকারের আমলে পরিচ্ছন্ন রাজ্য গড়তে বদ্ধ পরিকর প্রশাসন। শহর থেকে জেলায় রাস্তা, ফুটপাথ, বাজারহাট পরিষ্কার করতে পুরমন্ত্রীর একাধিক পদক্ষেপের কথাও ঘোষণা করেছেন অগ্নিমিত্রা পাল। এবার আসানসোলে  রাস্তা পরিষ্কারের জন্য চালু হল নতুন ভ্যাকিউম গাড়ি। যে গাড়ির সাহায্যে রাস্তার আবর্জনা সাকশন করে পরিষ্কার করা হবে। অগ্নিমিত্রা জানান, প্রযুক্তির সাহায্যে রাস্তাঘাটের ময়লা সহজে তুলে আনতেই এই পরীক্ষামূলক উদ্যোগ। কার্যকারিতা পর্যালোচনা করে ভবিষ্যতে শহরের অন্যান্য অংশেও এই ধরণের আরও গাড়ি নামানো হবে বলে জানান তিনি। ​তবে কেবল যন্ত্রের ওপর নির্ভর না করে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী। এর পাশাপাশি, বেআইনিভাবে পানীয় জলের মেইন পাইপ থেকে সংযোগ নেওয়া ও পাম্প বসিয়ে জল টানার বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি দেন তিনি। শহরবাসীকে সতর্ক করে মন্ত্রী স্পষ্ট জানান, এমন অনিয়ম ধরা পড়লে সরাসরি এফআইআর ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
Minister Agnimitra Pal warns of strict fines and FIRs over water theft
সাকশন সিস্টেমে আবর্জনা পরিষ্কার করছে ভ্যাকিউম গাড়ি। ছবি: মৈনাক মুখোপাধ্যায়।

আগেই রাস্তায় আবর্জনা ফেললে জরিমানার ঘোষণা করেন পুরমন্ত্রী। থুতু ফেলাতেও কড়া নিষেধাজ্ঞা। এমনকী নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করলেও জরিমানা করা হবে। বিজ্ঞপ্তি জারি করে জরিমানার পরিমাণও জানিয়েছিল রাজ্য। নির্দিষ্ট স্থান ছাড়া রাস্তায় মলমূত্র ত্যাগ করলে ২০০ টাকা জরিমানা করা হবে। রাস্তায় আবর্জনা ফেললেও ২০০ টাকা ফাইন দিতে হবে। থুতু ফেললে দিতে হবে ১০০ টাকা। এছাড়াও নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করলে দিতে হবে ২০০ টাকা জরিমানা। রাজ্যজুড়ে দু’টি ভাগে এই জরিমানার সিদ্ধান্ত লাগু হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং পুরসভা ও মিরিক এলাকায় ১ জুলাই থেকে জরিমানা কার্যকর করা হবে। এছাড়া রাজ্যের বাকি সব এলাকায় ১ সেপ্টেম্বর থেকে জরিমানা লাগু হতে চলেছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.