কল্যাণীতেই বিমানবন্দর হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এই বিষয়ে কথাও হয়েছে। জোরের সঙ্গে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। রাজ্যে প্রথমবার বিজেপি ক্ষমতায় আসার পরই একাধিক উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। একাধিক ঘোষণা হচ্ছে নবান্ন থেকে। বাংলায় ওয়াটার মেট্রো হবে বলেও ঘোষণা হয়েছে গতকাল, বৃহস্পতিবার। সেই আবহে ফের কল্যাণীতে বিমানবন্দর হওয়ার ঘোষণা রীতিমতো উল্লেখযোগ্য। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।
এই বিষয়ে আরও খবর
আজ, শুক্রবার নদিয়ার হরিণঘাটায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান ছিল। সেখানেই উপস্থিত ছিলেন দেশের কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ওই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে বক্তব্য রাখেন তিনি। কল্যাণীকে বিমানবন্দর হওয়ার কথা উঠেছিল আগেই। ভোটের প্রচারেও সেই বার্তা দেওয়া হয়েছিল। এদিন সেই বিষয়েই সাংবাদিকরা শান্তনুকে প্রশ্ন করেছিলেন। সেই বিষয়ে তিনি জোর গলায় বলেন, আগামী দিনে কল্যাণীতেই বিমানবন্দর হবে। শান্তনুর কথায়, “মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা হয়েছে। সময় সুযোগ বুঝে তাঁর কর্মকাণ্ড স্থির করা হবে। জায়গা চিহ্নিতকরণের কাজ হয়ে গিয়েছে।”
রাজ্য সরকার গঙ্গাবক্ষে ওয়াটার মেট্রো চালুর কথা জানিয়েছে। শান্তনু (Shantanu Thakur) বলেন, “ওয়াটার মেট্রো কোথায় কোথায় হবে, সেই জায়গা এখনও ঠিক হয়নি। তবে কলকাতারই আশপাশে বিভিন্ন জায়গা দেখা হচ্ছে। কোথায় কোথায় করলে সুবিধা হয়, যারা মৎস্যজীবী মানুষ, তাঁদেরও যাতে সমস্যা না হয়, সেসব ভাবা হচ্ছে। সেই হিসেব করেই ওয়াটার মেট্রো তৈরি হবে।” দেশে প্রথমে কোচিতে ওয়াটার মেট্রো পরিষেবা চালু হয়। তারপর ১৭টি শহরে এই পরিষেবা শুরু হয়। প্রথম পর্যায়ে গুয়াহাটি, শ্রীনগর, বারাণসী, অযোধ্যা, প্রয়াগরাজ, পাটনায় চালু হবে ওয়াটার মেট্রো। তেজপুর এবং ডিব্রুগড়েও চালু হওয়ার কথা ওয়াটার মেট্রো।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন



