জীবিত থেকেও সরকারি নথিতে মৃত! আর সেই কারণেই দু’বছরেরও বেশি সময় ধরে বন্ধ প্রতিবন্ধী ভাতা। প্রবল সমস্যায় যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) কৃষ্ণগঞ্জ ব্লকের সত্যনগর এলাকায়। বিষয়টি সামনে আসতেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সকলে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, নদিয়ার সত্যনগরের বাসিন্দা অশোক বিশ্বাস ও সুষমা বিশ্বাস। তাঁদের একমাত্র ছেলে রাজকুমার বিশ্বাস জন্ম থেকেই ১০০ শতাংশ বিশেষ ক্ষমতাসম্পন্ন। পরিবারের দাবি, রাজকুমার জীবিত এবং ভোটার তালিকাভুক্ত। ২০২৬ সালের ভোটার তালিকাতেও তাঁর নাম রয়েছে। পাশাপাশি তিনি ভোটাধিকার প্রয়োগও করেছেন। অভিযোগ, সরকারি নথিতে ভুলবশত তাঁকে মৃত হিসেবে দেখানো হয়েছে। এর ফলেই দীর্ঘদিন ধরে তাঁর প্রতিবন্ধী ভাতার অর্থ প্রদান বন্ধ রয়েছে। ফলে আর্থিক অনটনের মধ্যেই দিন কাটছে তাঁদের। বৃদ্ধ অশোক বিশ্বাস আগের মতো দিনমজুরের কাজ করতে পারেন না। ফলে সংসারের খরচ চালানো এবং অসুস্থ ছেলের দেখভাল করা ক্রমশ কঠিন হয়ে পড়েছে।
অশোক বিশ্বাসের অভিযোগ, সমস্যার সমাধানের আশায় তিনি ও তাঁর স্ত্রী একাধিকবার কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস এবং পঞ্চায়েত সমিতির দপ্তরে গিয়েছেন। প্রতিবারই প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হয়েছে। এমনকি রাজকুমার বিশ্বাসের লাইফ সার্টিফিকেটও জমা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও সরকারি নথিতে বদল করা হয়নি। এবিষয়ে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভানেত্রী কাকলি দাসের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে চাননি। সরকারি নথির এই অসঙ্গতি কতদিনে সংশোধন করে রাজকুমার বিশ্বাসের প্রতিবন্ধী ভাতা পুনরায় চালু হবে, সেই দিকেই এখন তাকিয়ে রয়েছে পরিবার।
সর্বশেষ খবর
-
মক্কেল নাকি ন্যায়বিচার, কোনটা বেছে নেবে ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’?
-
মৃতের সংখ্যার সঙ্গে পিওকে নিয়ে বাড়ন্ত অস্বস্তি! ‘বিক্ষোভকারীরা জঙ্গি নয়’, বোধোদয় শাহবাজের দলের
-
আবাসের তথ্য যাচাইয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টা! গ্রেপ্তার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী
-
শঙ্কা কাটিয়ে ফিরলেন শুভমান, শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে ভারতের জয়ের পরও ব্যাট করে গেলেন সিরাজ
-
ভারতের জেলে মদ-গাঁজায় বুঁদ অপরাধীরা! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য, কীসের নেশা বাড়াচ্ছে উদ্বেগ?