North 24 Parganas

মেঝেয় পড়ে বৃদ্ধার নলিকাটা দেহ, ঘর ভেসে যাচ্ছে রক্তে! ঘনীভূত রহস্য

'খুনে'র মোটিভ নিয়ে ধোঁয়াশায় পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৪, ২০২৫, ১৪:৫৬

options
link
মেঝেয় পড়ে বৃদ্ধার নলিকাটা দেহ, ঘর ভেসে যাচ্ছে রক্তে! ঘনীভূত রহস্য
প্রতীকী ছবি

অর্ণব দাস, বারাকপুর: হরিদেবপুরের ছায়া এবার উত্তর ২৪ পরগনার জেটিয়ায়। ঘর থেকে উদ্ধার বৃদ্ধার নলিকাটা দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

Advertisement

জানা গিয়েছে, মৃতার নাম ফুলজান বিবি। তাঁর বয়স ৮০ বছর। বারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কাঁপাচাকলা পঞ্চায়েতের জেটিয়া থানার পাল্লাদহ শিমুলতলা মথুরাবিল এলাকার বাসিন্দা তিনি। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। প্রতিবেশী সূত্রে খবর, বৃহস্পতিবারও বৃদ্ধার মেয়ে তাঁর কাছে এসেছিল। দীর্ঘক্ষণ কথাও বলেন। বিকেলে শ্বশুরবাড়ি ফিরে যান তিনি। এরপর রাতে ফোনেও কথা হয় দুজনের। শুক্রবার বেলা গড়িয়ে গেলেও বৃদ্ধা ঘর থেকে বেরননি। তাতেই সন্দেহ হয় প্রতিবেশীদের।

Advertisement

এরপরই বৃদ্ধার বাড়ি থেকে উদ্ধার হয় নলিকাটা দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জেটিয়া থানায়। পুলিশ গিয়ে বৃদ্ধার দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খুনের ঘটনা। তবে এখনও কিছু স্পষ্ট নয়। দ্রুতই রহস্যের জট খুলবে বলে আশাবাদী পুলিশ। প্রতিবেশীরা জানাচ্ছেন, বৃদ্ধার কারও সঙ্গে কোনওরকম বিবাদ ছিল না। ফলে কে এই ঘটনা নেপথ্যে, মোটিভই বা কী, সেটাই ভাবাচ্ছে পুলিশকে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.