সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিকোণ প্রেমের জেরে প্রাণ দিয়ে খেসারত দিতে হল এক বৃদ্ধকে৷ পরিচারিকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই বৃদ্ধ৷ আবার ওই পরিচারিকা অপর একটি যুবকের সঙ্গেও প্রেম করতেন৷ সম্পর্কে জটিলতা তৈরি হওয়ায় বৃদ্ধকে কুপিয়ে খুন করল তরুণীর প্রেমিক৷ খড়গপুরের ইন্দার রামকৃষ্ণপল্লির এই ঘটনায় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ওই পরিচারিকার খোঁজ চলছে৷
[ আরও পড়ুন: ভোটের আগেই উত্তপ্ত বারাকপুর, আক্রান্ত তৃণমূল কাউন্সিলর]
স্ত্রী মারা গিয়েছেন৷ ছেলে থাকেন মার্কিন মুলুকে৷ খড়গপুরের ইন্দার রামকৃষ্ণপল্লির বাড়িতে একাই থাকতেন বৃদ্ধ মাণিকলাল পান৷ বছর কুড়ির এক তরুণী তাঁর বাড়িতে পরিচারিকার কাজ করতেন৷ তবে, শনিবার রাতে তিনি একাই ছিলেন৷ আচমকাই বৃদ্ধের চিৎকার শুনতে পান প্রতিবেশীরা৷ বাড়ির সামনে এসে দেখেন তাঁর ঘরের দরজা বন্ধ৷ ভিতরে তীব্র আর্তনাদ করছেন মাণিকলাল৷ দরজা ভেঙে ভিতরে ঢুকে অবাক হয়ে যান প্রতিবেশীরা৷ দেখেন ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই বৃদ্ধ৷ ধারালো অস্ত্র দিয়ে তাঁকে ক্রমাগত আঘাত করে যাচ্ছে এক যুবক৷ বুকে আঘাতের চিহ্ন স্পষ্ট৷ তড়িঘড়ি বৃদ্ধকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা৷ যদিও শেষরক্ষা হয়নি৷ অতিরিক্ত রক্তক্ষরণের জেরে হাসপাতালেই মারা যান বৃদ্ধ৷ অভিযুক্ত যুবককেও পাকড়াও করেন স্থানীয়রা৷ খবর দেওয়া হয় থানায়৷ পুলিশ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায়৷ প্রতিবেশীদের কাছ থেকে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ৷
[ আরও পড়ুন: ‘বিজেপি-সিপিএম ফণীর মতোই ফুস হবে’, মিমির প্রচারে তোপ ফিরহাদের]
পুলিশ সূত্রে খবর, স্ত্রী মারা যাওয়ার পর থেকে পরিচারিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে মাণিকলালের৷ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি৷ এদিকে, আবার ওই পরিচারিকার অন্য এক প্রেমিকও ছিল৷ বৃদ্ধের সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে ওই তরুণী এবং তার প্রেমিকের সম্পর্কের অবনতিও হচ্ছিল ইদানীং৷ তাই ওই যুবক সিদ্ধান্ত নেয় পথের কাঁটাকে সরিয়ে ফেলবে৷ সে কারণেই বৃদ্ধের উপর হামলা চালায় সে৷ এই ঘটনার পর থেকে উধাও হয়ে গিয়েছে বৃদ্ধের পরিচারিকা৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
ব্রিজে ওঠার মুখে গাড়ির উপর ভেঙে পড়ল লোহার বার, বন্ধ বাগুইআটি ফ্লাইওভার
-
মিলবে ৫০ শতাংশ এরিয়ার! রাজ্য সরকারের সিদ্ধান্তে পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর
-
‘আকাশ’ থেকে ‘মনোজ’, আত্মসমর্পণের পথে না হেঁটে নতুন নামে আড়াল খুঁজছেন মাওবাদী নেতা
-
রোগ সারাতে বাংলাদেশিদের ভরসা কলকাতাই! দেড় লক্ষ ভিসা আবেদনে মেডিক্যাল ট্যুরিজমে জোয়ার
-
মেসির গায়ে শুকোচ্ছে লেপ-কাঁথা-কম্বল! বিশ্বকাপের মাঝে এ কী অবস্থা সেই ‘বিখ্যাত’ মূর্তির