Bagtui

বগটুই কাণ্ডে গ্রেপ্তার আরও এক চক্রী, এবার সিবিআইয়ের জালে জাহাঙ্গির শেখ

ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেপ্তার করা হয় জাহাঙ্গিরকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৭, ২০২২, ১১:৫০

options
link
বগটুই কাণ্ডে গ্রেপ্তার আরও এক চক্রী, এবার সিবিআইয়ের জালে জাহাঙ্গির শেখ

নন্দন দত্ত, বীরভূম: বগটুই কাণ্ডে (Bagtui Incident) এবার সিবিআইয়ের জালে আরও এক চক্রী। এবার ভাদু শেখের সৎ ভাইকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় গা ঢাকা দিয়েছিলেন ধৃত যুবক, এমনটাই খবর। 

Advertisement

ভাদু শেখের মৃত্যুর পর বগটুই (Bagtui Fire) গ্রামে অগ্নিসংযোগের ঘটনায় নাম উঠে এসেছিল জাহাঙ্গির শেখের নাম। সে ভাদু শেখের সৎ ভাই। দু’জনের সম্পর্ক ছিল অত্যন্ত ভাল। জাহাঙ্গিরের হদিশ পেতে তদন্ত শুরু করে সিবিআই। চার্জশিটেও নাম ছিল জাহাঙ্গিরের। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, “বগটুই কাণ্ডে দীর্ঘদিন ধরে জাহাঙ্গির শেখের তল্লাশি চলছিল। ভিনরাজ্যে আত্মগোপন করেছিল সে। অবশেষে ঝাড়খণ্ড সীমানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।” গত শনিবার বগটুই কাণ্ডের আরেক অভিযুক্ত  লালন শেখকে গ্রেপ্তার করে সিবিআই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে জাহাঙ্গিরকে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: গভীর রাতে ২ যুবককে গুলি করে খুন! অভিযুক্তের বাড়িতে আগুন উত্তেজিত জনতার, উত্তপ্ত বারুইপুর]

উল্লেখ্য, গত ২১ মার্চ সন্ধেয় বড়শাল গ্রামপঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ (Bhadu Sheikh) খুন হন। এরপর রাতে বগটুইতে একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ওই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১০ জনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে সিট গঠন করেন মুখ্যমন্ত্রী। নিজেও খোদ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। তবে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে বর্তমানে বগটুই এবং ভাদু শেখ হত্যাকাণ্ডের তদন্ত করছে সিবিআই। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সেই সময় থেকেই জাহাঙ্গির শেখের খোঁজ চালাচ্ছিল তদন্তকারীরা। কিন্তু হদিশ মিলছিল না তার। ৯ মাস পর অবশেষে সিবিআইয়ের জালে ধরা পড়ল সে। 

Advertisement

[আরও পড়ুন: বিজেপির চক্রান্তে মিথ্যে মামলার ফাঁসে তৃণমূল নেতা-কর্মীরা! লিগ্যাল ডেস্ক চালুর সিদ্ধান্ত অভিষেকের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.