Anubrata Mandal's daughter Sukanya again skips ED summon

গরু পাচার মামলায় ফের তলব এড়ালেন ‘অসুস্থ’ অনুব্রতকন্যা, কড়া পদক্ষেপের ভাবনা ইডি’র?

এদিকে, ইডি'র তলবে দিল্লিতে অনুব্রত ঘনিষ্ঠ নির্মাণ ব্যবসায়ী সুব্রত হাজরা ওরফে ডালিম।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৩, ১৫:২১

options
link
গরু পাচার মামলায় ফের তলব এড়ালেন ‘অসুস্থ’ অনুব্রতকন্যা, কড়া পদক্ষেপের ভাবনা ইডি’র?

নন্দন দত্ত ও সোমনাথ রায়: গরু পাচার মামলায় ফের ফের ইডি’র তলব এড়ালেন অনুব্রত মণ্ডলের কন‌্যা সুকন‌্যা মণ্ডল। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির মেয়ে সুকন‌্যাকে তৃতীয়বার দিল্লিতে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগেও দু’বার হাজিরা এড়ান সুকন্যা। এদিকে, ইডি’র তলবে সাড়া দিয়ে দিল্লিতে অনুব্রত ঘনিষ্ঠ নির্মাণ ব্যবসায়ী সুব্রত হাজরা ওরফে ডালিম। তিনি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেই খবর। গরু পাচারের টাকা নির্মাণ ব্যবসায় কাজে লাগানো হয়েছে কিনা, সে বিষয়ে তথ্য সংগ্রহে তাঁকে তলব করা হয়।

Advertisement

গত আগস্টে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়। আসানসোল সংশোধনাগারের পর আপাতত তাঁর ঠিকানা দিল্লির তিহাড় জেল। অনুব্রতকে গ্রেপ্তারির পর থেকে নামে বেনামে প্রায় পাহাড় প্রমাণ সম্পত্তির খোঁজ পান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অনুব্রতকন্যা সুকন্যার সম্পত্তির পরিমাণও প্রায় নজরকাড়া। একজন সামান্য স্কুল শিক্ষিকা কীভাবে এত সম্পত্তির মালকিন হতে পারেন, তার খোঁজ নিতেই জেরা করা হয় সুকন্যাকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ঐতিহাসিক মুহূর্ত, গঙ্গার তলা দিয়ে সফলভাবে ছুটল মেট্রো]

তৃতীয়বারের তলবে সাড়া দিলেন না অনুব্রতকন্যা। অসুস্থতার জন্য তিনি যেতে পারবেন না বলে ইডিকে আইনজীবী মারফত চিঠি পাঠান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বোলপুরের একটি বেসরকারি হাসপাতালে পেটে ব্যথা ও বুকে ব্যথা সমস্যা নিয়ে চিকিৎসকের পরামর্শ নেন সুকন্যা। যদিও চিকিৎসক এ ব্যাপারে মুখ খুলতে চাননি। এ প্রসঙ্গে সুকন্যার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আইনজ্ঞরা বলছেন, সুকন্যা ইডি দপ্তরে হাজিরা না দিলে অনুব্রতর জামিন পাওয়ার কোনও সম্ভাবনা নেই। এমনকী, সুকন্যা এবারও হাজিরা এড়ালে তাঁর বিরুদ্ধে ইডি’র আইনি পদক্ষেপ করারও সুযোগ রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ৯৯ বছরেও ছিলেন ধনকুবেরদের প্রথম সারিতে, প্রয়াত মাহিন্দ্রা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান কেশব মাহিন্দ্রা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.