Anubrata Mondal

পুলিশি নিরাপত্তা সরতেই ঘরবন্দি অনুব্রত, কার্যালয়েও যাচ্ছেন না! শুনশান নিচুপট্টি

ভোটে ভরাডুবির পরও নিয়ম করেই তৃণমূল কার্যালয়ে আসতেন অনুব্রত মণ্ডল। কিন্তু নিরাপত্তা প্রত্যাহারের পর ঘরবন্দি তিনি। বোলপুরের চণ্ডিদাস রোডের জেলার দলীয় কার্যালয় কার্যত ফাঁকা। এবার বীরভূমে বিধানসভা নির্বাচন অনুব্রত মণ্ডল ও জেলা কোর কমিটির রণকৌশল মেনেই পরিচালিত হয়েছিল।

Advertisement
দেব গোস্বামী
দেব গোস্বামী

শেষ আপডেট: জুন ১, ২০২৬, ২১:২৬

options
link
পুলিশি নিরাপত্তা সরতেই ঘরবন্দি অনুব্রত, কার্যালয়েও যাচ্ছেন না! শুনশান নিচুপট্টি
ফাইল ছবি।

ভোটে ভরাডুবির পরও নিয়ম করেই তৃণমূল কার্যালয়ে আসতেন অনুব্রত মণ্ডল। কিন্তু নিরাপত্তা প্রত্যাহারের পর ঘরবন্দি তিনি। বোলপুরের চণ্ডিদাস রোডের জেলার দলীয় কার্যালয় কার্যত ফাঁকা। এবার বীরভূমে বিধানসভা নির্বাচন অনুব্রত মণ্ডল ও জেলা কোর কমিটির রণকৌশল মেনেই পরিচালিত হয়েছিল। কিন্তু ফলাফল প্রত্যাশামাফিক হয়নি। জেলার ১১টি বিধানসভার মধ্যে ৬টিতেই জয় পেয়েছে বিজেপি। তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল ভোটের রেজাল্ট বেরোনোর পরও নিয়মিত যেতেন দলীয় কার্যালয়ে। বিকেল সাড়ে চারটের পর এসে ঘণ্টা দুয়েক থাকতেন। তারপর বাড়ি ফিরতেন। কিন্তু নিরাপত্তা তুলে নেওয়ার পর আর পার্টি অফিসমুখো হননি তিনি।

Advertisement

ফল ঘোষণার পর থেকে পার্টি অফিসে চৌকাঠ মাড়াননি কোর কমিটির কোনও সদস্য। দলীয় কর্মীদেরও দেখা নেই। ফলে নিচুপট্টি এলাকার জেলা তৃণমূল কার্যালয় এখন প্রায় কর্মী শূন্য। দলীয় কার্যালয়ের সামনে চায়ের দোকানে বসে থাকা কয়েকজন কর্মীর কথায়, “৪ মে গণনার দিন সকাল থেকেই দলীয় কার্যালয়ে উপচে পড়া ভিড় ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় কমতে শুরু করে। তারপর থেকে আর সেভাবে কর্মী-সমর্থকদের আনাগোনা দেখা যায়নি। বিশেষ করে বোলপুর শহরে দল পিছিয়ে পড়ায় হতাশা আরও বেড়েছে।”

Advertisement

অনুব্রত মণ্ডলের ওয়াই প্লাস নিরাপত্তায় ১০ জন দেহরক্ষী ছিলেন। সামনে পিছনে পাইলট গাড়ি। বাড়িতে চারজন পুলিশ কর্মী থাকতেন। কয়েক দিন আগে ওয়াই প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হয়। ছিলেন শুধু দুজন দেহরক্ষী, বাড়িতে একজন পুলিশ কর্মী। সেই নিরাপত্তাও তুলে নেওয়া হয়। নিরাপত্তা প্রত্যাহারের পর অনুব্রত কার্যত গৃহবন্দি। যদিও এ নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.