অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে গিয়ে হারিয়েছে বাংলাদেশ (AUS vs BAN)। নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার। টাইগারদের কৃতিত্বের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট দুনিয়া। এর মধ্যে চর্চায় এসেছে বাংলাদেশের লিটন দাসের সঙ্গে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের উত্তপ্ত কথাবার্তা। ডারউইনের মাঠে অজি তারকার সঙ্গে লিটন যেভাবে চোখে চোখ রেখে কথা বলেছেন, তাতে মুগ্ধ অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররাও।
ঠিক কী ঘটেছে? টেস্টের তৃতীয় দিনের কথা। দ্বিতীয় ইনিংসে লড়াই চালাচ্ছিলেন স্মিথ। বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলামের একটি বল স্মিথের লেগ সাইড দিয়ে উইকেটকিপার লিটনের গ্লাভসে জমা পড়ে। আউটের আবেদন করলেও আম্পায়ার সাড়া দেননি। বাংলাদেশ তখন ভাবছিল রিভিউ নেবে কি না। সেই সময় প্রথম উসকানি দেন স্মিথই। তিনি বলতে থাকেন, “রিভিউ নিয়ে নাও। আরেকটা রিভিউ নষ্ট করো। যা খুশি করো।”
আরও পড়ুন:
যা একেবারেই ভালোভাবে নেননি লিটন। তিনি পালটা বলেন, “তুমি শুধু ব্যাট করো।” স্মিথও জবাব দেন, “ব্যাটই করছি।” লিটনও উত্তর দেন, “চুপচাপ ব্যাট করো।” স্মিথ এবার কিছুটা উত্তেজিত স্বরেই বলেন, “না, আমি যা চাই, তাই করব। যা ইচ্ছা, তাই করতে পারি।” কথাবার্তা এখানেই থেমে যায়। কিন্তু স্মিথ আর ‘যা ইচ্ছা’ করতে পারেননি। মাত্র ৪৪ রানে মেহেদি হাসানের বলে আউট হন স্মিথ। অস্ট্রেলিয়া টেস্ট হারে ৯ উইকেটে।
স্মিথ-লিটনের বাগবিতণ্ডা নিয়ে প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নার বলেন, “ওই ঘটনার পর বাংলাদেশ আর চুপ করে থাকেনি। ওদের নিজেদের উপর বিশ্বাস ছিল। ওরা ক্ষুধার্ত ছিল।” আরেক প্রাক্তন অস্ট্রেলীয় ব্রেন্ডন জুলিয়ান বলেন, “বাংলাদেশ লড়তে এসেছিল। আমার মনে হয়, স্মিথ মাথাগরম করে ফেলেছিল।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কপিলকে ছুঁয়ে নজির জাদেজার, স্পিন অস্ত্রে বিরাট লিডেও শ্রীলঙ্কায় টেস্টজয়ে ভারতের কাঁটা বৃষ্টি!
-
‘ইন্ডাস্ট্রির দালাল, মেয়েদের ক্লায়েন্ট দেয়’, স্যান্ডি সাহাকে নিয়ে বিস্ফোরক ‘মা’ খ্যাত তিথি
-
বৃষ্টিতে ভিজে অফিসের এসির নিচে বসেছেন? ব্যাগে এই জিনিসগুলো না থাকলেই বাঁধবে অসুখ
-
হঠাৎই কিমের প্রতি ‘নরম’ ট্রাম্প! দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন মার্কিন প্রেসিডেন্ট
-
‘শিল্পে ভরিয়ে দেব, ফিরে আসুন’, পুরুলিয়া থেকে জঙ্গলমহলের পরিযায়ী শ্রমিকদের বার্তা মুখ্যমন্ত্রীর