শ্রীলঙ্কায় প্রথম টেস্ট জয়ের পথে এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় বাধা বৃষ্টি। প্রথম ইনিংসে ভারতের ৪৬২ রানের জবাবে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে গিয়েছে ২৮৪ রানে। হাতে ১৭৮ রানের লিড। কিন্তু তৃতীয় দিনের শেষে আর ব্যাটেই নামতে পারলেন না কেএল রাহুলরা। কারণ- বৃষ্টি। সারাদিন ঝকঝকে আবহাওয়ার পর শেষবেলায় গলে গলার কাঁটা হয়ে রইলেন বরুণদেব। ৩ উইকেট নিয়ে রবীন্দ্র জাদেজা এদিন নজির গড়েছেন। হাতে এখনও দু’দিন। কিন্তু বৃষ্টিতে টেস্টজয়ের স্বপ্ন ভেসে যাবে না তো? তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশাও প্রায় শেষ হয়ে যাবে।
দেবদত্ত পাড়িক্কল, কেএল রাহুল ও ধ্রুব জুরেলের ব্যাটিংয়ে ভর করে প্রথম ইনিংসে ভারত ৪৬২ রান তোলে। পাড়িক্কল ১৬৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তাঁর ইনিংস সাজানো ১৫টি চার, ১টি ছক্কা দিয়ে। ৮২ রানে আউট হন কেএল রাহুল। জুরেল রানের গতি বজায় রেখে ৬৮ বলে ৫১ রান করেন। চারটে চারের পাশাপাশি একটি ছক্কাও হাঁকান। অন্যদিকে প্রভাত জয়সূর্য ১০৯ রান দিয়ে ৪ উইকেট তোলেন। একটা প্রশ্ন ছিল, শুভমান গিলরা কি আরও আগেই ডিক্লেয়ার দিতে পারতেন না? তৃতীয় দিনের শুরুতে মাত্র ২ রান যোগ করে অলআউট হয় টিম ইন্ডিয়া।
আরও পড়ুন:
শ্রীলঙ্কার ইনিংসের শুরুতেই আঘাত হানেন মহম্মদ সিরাজ। তারপর জাদু দেখান মানব সুথার। তাঁর ঘূর্ণিতে ধারাবাহিক উইকেট পড়তে থাকে শ্রীলঙ্কার। কিন্তু লাঞ্চের পর থেকেই মাটি কামড়ে পড়ে থাকেন সোনাল দিনুষা ও নিরোশান ডিকওয়েল্লা। প্রথমজন সেঞ্চুরি করে যান। ১৬৮ বলের ইনিংসে ছিল ৪টে চার ও দু’টো ছক্কা। অন্যদিকে ৮০ রান করেন নিরোশান। টি ব্রেকের ঠিক পরেই প্রসিদ্ধ কৃষ্ণ তাঁকে ফেরান। সেই জুটি ভাঙতেই শ্রীলঙ্কার পতন শুরু হয়। ২৩৬ রানে ৬ উইকেট থেকে অলআউট হয় ২৮৪ রানে। ৭৬ রান দিয়ে ৪ উইকেট নেন মানব। অন্যদিকে রবীন্দ্র জাদেজা ৫৭ রান দিয়ে ৩ উইকেট ঝুলিতে ভরেন।
টেস্ট ক্রিকেটে ৩৫০ উইকেট হয়ে গেল জাদেজার। এর পাশাপাশি ৪০০০ রানও আছে। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন তিনি। এর আগে এই রেকর্ড আছে অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন, কপিল দেব ও হরভজন সিংয়ের। কিন্তু জাদেজার নজির কি বৃষ্টিতে ভেসে যাবে? দু’দিন হাতে থাকলেও চিন্তা থেকেই যাচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাত পোহালেই ঘরে ঘরে মা মনসার আরাধনা, দেবীর কৃপা পেতে ভোগে রাখুন এই বিশেষ পদ
-
লক্ষ লক্ষ অ্যাকাউন্ট ব্যান করছে হোয়াটসঅ্যাপ! এই ভুলগুলো করলে ‘ভ্যানিশ’ হতে পারে আপনারটিও
-
কলকাতার পর পুরুলিয়া, মিড ডে মিলের দায়িত্বে ইসকন, রাঁধুনীরা কাজ হারাবেন! কী জানালেন শুভেন্দু?
-
বিশাল হাতে শাপমোচন, সাডেন ডেথে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান
-
চাষের আড়ালে পাকিস্তানের চরবৃত্তি! এবার দিনহাটা সীমান্ত থেকে গ্রেপ্তার যুবক, ‘স্লিপার সেলে’র জাল কত দূর?