Aparupa Poddar's husband named as main conspirator

রামনবমীর অশান্তিতে ‘মাস্টারমাইন্ড’ অপরূপা পোদ্দারের স্বামীই! চার্জশিটে আর কী উল্লেখ এনআইএ-র?

তদন্তকারীদের অভিযোগ, রাজনৈতিক মুনাফার উদ্দেশেই শাকির তাঁর সহযোগীদের কাজে লাগিয়ে অশান্তির ছক কষেছিলেন।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ২১:৩০

options
link
রামনবমীর অশান্তিতে ‘মাস্টারমাইন্ড’ অপরূপা পোদ্দারের স্বামীই! চার্জশিটে আর কী উল্লেখ এনআইএ-র?
ফাইল ছবি।

২০২৩ সালে রামনবমীর অশান্তির মামলায় এবার চার্জশিট দিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। চার্জশিটে উল্লেখ, অশান্তির নেপথ্যে মূল চক্রান্তকারী প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলি। অভিযোগ, রাজনৈতিক মুনাফার উদ্দেশেই শাকির তাঁর সহযোগীদের কাজে লাগিয়ে অশান্তির ছক কষেছিলেন।

Advertisement

উল্লেখ্য, গত ২৫ আগস্ট এই মামলায় চার্জশিট জমা দেয় এনআইএ। সেখানে শাকির ছাড়াও আরও ৪৩ অভিযুক্তের নাম রয়েছে। তাঁদের মধ্যে রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয় ২০ জন। দু’জনকে গ্রেপ্তার করে এনআইএ। এছাড়াও জাতীয় তদন্তকারী সংস্থার তালিকায় রয়েছে আরও ২১ জনের নাম।

শাকির আলি রিষড়ার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন। গত জুন মাসে শাকিরকে গ্রেপ্তার করে এনআইএ। তার কয়েক ঘণ্টা পরেই শাকিরের বাড়িতে তিরুনি তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারীরা। বর্তমানে জামিনে মুক্ত শাকির। উল্লেখ্য, গত ২৫ আগস্ট এই মামলায় চার্জশিট জমা দেয় এনআইএ। সেখানে শাকির ছাড়াও আরও ৪৩ অভিযুক্তের নাম রয়েছে। তাঁদের মধ্যে রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয় ২০ জন। দু’জনকে গ্রেপ্তার করে এনআইএ। এছাড়াও জাতীয় তদন্তকারী সংস্থার তালিকায় রয়েছে আরও ২১ জনের নাম।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চার্জশিটে এনআইএ জানিয়েছে, রামনবমীর মিছিল থেকে বহু তরোয়াল উদ্ধার করেছিল রাজ্য পুলিশ। তা ছাড়াও , এনআইএর জালে ধৃত আরও এক অভিযুক্ত কামরান কুরেশীর বাড়ি থেকেও বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ পাওয়া গিয়েছে। এনআইএ-র বক্তব্য অনুযায়ী, ২০২৩ সালে ২ এপ্রিল রামনবমী উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় রিষড়া থানার ওসি এনএস রোড থেকে শ্রীরামপুর থানা এলাকার সানপিরির মঠ মহেশ পর্যন্ত দায়িত্বে ছিলেন। সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। দুই সম্প্রদায়ের বচসা গড়ায় হাতাহাতিতে। ছোড়া হয় পাথর। পরিস্থিতি সামলাতে গেলে পুলিশকর্মীদরে উপরও হামলা হয়। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে রিষড়া থানার পুলিশ। হাই কোর্টের নির্দেশে ২০২৩ সালের ২৭ এপ্রিল এই মামলার তদন্তভার নেয় এনআইএ। এবার তারই চার্জশিট পেশ করা হল।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.