সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই আস্থা ভোটে জিতে ভাটপাড়া পুরসভা পুনর্দখল করেছে তৃণমূল কংগ্রেস। এবার কঠিন সময়ে দলের পাশে থাকার পুরস্কার পেলেন তৃণমূল কাউন্সিলর অরুণ বন্দ্যোপাধ্যায়। সর্বসম্মতিক্রমে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান নির্বাচিত হলেন ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণবাবু। মঙ্গলবার সরকারিভাবে বৈঠকে তাঁর নাম ঘোষণা হয়।
বারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিং জেতার পর শিল্পাঞ্চলে ধস নেমেছিল তৃণমূলের সংগঠনে। একের পর এক পুরসভা হাতছাড়া হয় তৃণমূলের। একাধিক পুরসভার দখল নেয় অর্জুন সিং অনুগামী বিজেপি নেতা-কর্মীরা। ঘাসফুল শিবির ছেড়ে পদ্মশিবিরে যোগদানের ঢল শুরু হয় সেইসময়। দল ভাঙানোর খেলায় তখন মেতে ওঠেন বিজেপি নেতা মুকুল রায়, অর্জুন সিংরা। ভাটপাড়াতেও এর অন্যথা হয়নি। একে একে অধিকাংশ তৃণমূল কাউন্সিলররা দিল্লিতে গিয়ে গেরুয়া শিবিরের পতাকা তুলে নেন হাতে। তবে অরুণ বন্দ্যোপাধ্যায়-সহ ৪ তৃণমূল কাউন্সিলর দলের প্রতি আনুগত্য দেখান। বিজেপিতে যাননি তাঁরা। তারই প্রতিদান পেলেন এদিন অরুণবাবু।
[আরও পড়ুন: বাড়ির বাইরে ডেকে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি, বাগনানে খুন তৃণমূল নেতা]
গত কয়েক মাসে ধীরে ধীরে খেলা ঘোরে। শিল্পাঞ্চলের একাধিক পুরসভা ফের দখল করে তৃণমূল। ঘরে ফেরেন কাউন্সিলররা। ভাটপাড়াতেও বিজেপিতে যোগ দেওয়া কাউন্সিলরদের ‘ঘর ওয়াপসি’ হয়। গত ৭ জানুয়ারি ভাটপাড়া পুরসভায় ভোটাভুটিতে জয়ী হয় তৃণমূল। তারপরই এদিন নয়া পুরপ্রধান হিসাবে নাম ঘোষণা হয় অরুণ বন্দ্যোপাধ্যায়ের।
সর্বশেষ খবর
-
মোদির মুখে ‘ড্রোনাচার্য’, জাতির উদ্দেশে ভাষণে ‘ইউক্রেনীয় শিক্ষা’ প্রধানমন্ত্রীর
-
নেহরুকে ‘চুম্বন’ তরুণীর, প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি তুলে কটাক্ষ বিজেপির নিশিকান্তর, জবাব দিল কংগ্রেস
-
‘সুগার ড্যাডি’ মন্তব্যে রেগে কাঁই গোবিন্দা, স্ত্রী সুনীতাকে ‘সতর্কবাণী’ অভিনেতার
-
প্রথম ইনিংসে কি আর ব্যাট করতে পারবেন রাহুল? মুখ খুললেন ভারতীয় দলের ব্যাটিং কোচ
-
তুরস্ক-কাতারের টাকায় নেপালে সাম্প্রদায়িক অশান্তি! নেপথ্যে আইএসআই? তদন্তে এনআইডি