সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কচুয়ার লোকনাথ মন্দিরে দুর্ঘটনা৷ মন্দিরের পাঁচিল ভেঙে জখম অন্তত ১৬ জন পুণ্যার্থী৷ প্রত্যেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ অসমর্থিত সূত্রের দাবি, এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে চারজনের৷ মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷
[আরও পড়ুন: হাসপাতালে প্রসূতিকে ভুল গ্রুপের রক্ত দিলেন চিকিৎসকরা! গর্ভস্থ ভ্রুণের মৃত্যু]
জন্মাষ্টমীতে প্রায় প্রতিবছরই লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান কচুয়া ধামে ভিড় জমান অগণিত ভক্ত৷ চলতি বছরেও তার অন্যথা হয়নি৷ বৃহস্পতিবার রাত থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু পুণ্যার্থী কচুয়ার লোকনাথ ধামে ভিড় জমান৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিড় বাড়তে থাকলেও, মন্দির কর্তৃপক্ষের তরফে তা সামাল দেওয়ার কোনও বন্দোবস্ত ছিল না৷ তার উপর একে বৃষ্টি আবার অত্যাধিক ভিড় – দু’য়ের চাপে ভেঙে পড়ে মন্দির সংলগ্ন একটি পাঁচিল৷ ওই দুর্ঘটনার পরই আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়৷ তাতেই পদপিষ্ট হয়ে যান পুণ্যার্থীরা৷
পুলিশ সূত্রে খবর, পদপিষ্ট হয়ে কচুয়ার লোকনাথ ধামে অত্যন্ত ১৬ জন পুণ্যার্থী জখম হয়েছেন৷ তাঁদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ আহতদের মধ্যে বেশ কয়েকজন বসিরহাট মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে৷ তবে পাঁচজনের অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত চারজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা৷ যদিও পুলিশের তরফে মৃত্যুর বিষয়ে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি৷
[আরও পড়ুন: ফের বৃষ্টিস্নাত কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা, আগামী তিনদিন চলবে বর্ষণ]
জন্মাষ্টমীর ঠিক আগের গভীর রাত থেকেই বহু পুণ্যার্থী কচুয়ার লোকনাথ ধামে ভিড় জমান৷ লক্ষ্য ভোরবেলা জল ঢালা৷ পুণ্যার্থীদের অভিযোগ, তা সত্ত্বেও ভিড় সামাল দেওয়ার জন্য কোনও ব্যবস্থা প্রশাসনের তরফে নেওয়া হয়নি৷ প্রশাসনিক কর্তারা কচুয়ার লোকনাথ ধামে ভিড় সামাল দেওয়ার ব্যবস্থা করলে এই দুর্ঘটনা কিছুতেই ঘটত না বলেও দাবি তাঁদের৷ মন্দির কর্তৃপক্ষের তরফেও এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
সর্বশেষ খবর
-
শান্তি বৈঠকেই ইরানি নেতাদের হত্যার ছক ইজরায়েলের! তেহরানকে সতর্ক করে আমেরিকা
-
অশোধিত তেলের দাম কমলেও এখনই সস্তা নয় পেট্রল-ডিজেল, সাফ কথা কেন্দ্রের
-
‘ব্রাজিলের ম্যাচটা চালাবে’, মৃত্যুর আগের মুহূর্তে বাবার কাছে শেষ আবদার রামকৃষ্ণ মিশন ছাত্রের
-
শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে? ৭২ ঘণ্টা আগে বিয়ের প্ল্যান শেয়ার করলেন আমির
-
বন্ধুর ‘প্রেতকথা’ চুরি করে সাফল্যের শিখরে! চ্যাট ফাঁসের পর নয়া বিতর্কে ইনফ্লুয়েন্সার গৌরব