Basirhat

জেলের খাবারে বিষক্রিয়া! বসিরহাটে অসুস্থ কমপক্ষে ১৭ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

তবে জেল কর্তৃপক্ষ খাবারে বিষক্রিয়ার অভিযোগ মানতে নারাজ।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৬, ২০:৩৭

options
link
জেলের খাবারে বিষক্রিয়া! বসিরহাটে অসুস্থ কমপক্ষে ১৭ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম
১২ সেপ্টেম্বর, শনিবার। বসিরহাট উপ-সংশোধনাগারে মেডিক্যাল টিম। নিজস্ব ছবি।

বসিরহাট উপ-সংশোধনাগারে খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ১৭-১৮ জন জেলবন্দি। অসুস্থ কয়েদিদের বমি ও আন্ত্রিকের উপসর্গ দেখা দেওয়ায় শনিবার বসিরহাট জেলা হাসপাতালের চিকিৎসক-সহ আট সদস্যের একটি মেডিকেল টিম উপ-সংশোধনাগারে পৌঁছয়। বন্দিদের চিকিৎসা করা হয়। কী কারণে জেলে বন্দিরা অসুস্থ হয়ে পড়লেন তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ, জেলের খাদ্যে বিষক্রিয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছেন বন্দিরা। তবে জেল কর্তৃপক্ষ বিষক্রিয়ার অভিযোগ মানতে নারাজ।

Advertisement

সূত্রের খবর, সংশোধনাগারে খাবার খাওয়ার পরই কয়েকজন বন্দির শারীরিক অসুস্থতা দেখা দেয়। একে একে তাদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর দ্রুত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি মেডিকেল টিম সংশোধনাগারে পাঠায় স্বাস্থ্য দপ্তর। সংশোধনাগারেই অসুস্থদের প্রাথমিক চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য আধিকারিক ডাঃ অনুপম ভট্টাচার্য্য জানান, হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি কারও হয়নি। খাদ্যে বিষক্রিয়ার কারণে প্রায় ১৭ থেকে ১৮ জন অসুস্থ হয়েছিলেন এবং তাদের ডায়রিয়ার সমস্যা দেখা দিয়েছিল। ওষুধ দেওয়ার পর বর্তমানে সকলেই সুস্থ রয়েছেন। তবে কী ধরনের খাবার খেয়ে বন্দিরা অসুস্থ হয়ে পড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। খাবারে কোনও সমস্যা ছিল কি না, খাবার তৈরির পদ্ধতি, সংরক্ষণ ব্যবস্থা এবং খাবারের গুণমান-সহ গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি পুলিশ প্রশাসনও ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.