সৈকত মাইতি, তমলুক: দিঘা থেকে ফেরার পথে দুর্ঘটনা। সরকারি বাস এবং লরির ধাক্কায় জখম অন্তত ২০ জন। দিঘা-মেচেদা ১১৬ বি জাতীয় সড়কের নাজিরবাজারের দুর্ঘটনা। ব্যাহত যানচলাচল।
ঘড়ির কাঁটায় তখন রবিবার বিকেল ৩টে হবে। দিঘা থেকে একটি সরকারি বাস আসছিল। তাতে যাত্রীও ছিল যথেষ্ট। দিঘা-মেচেদা ১১৬ বি জাতীয় সড়কের নাজিরবাজারের কাছে বাসটি পৌঁছনো মাত্রই অঘটন। উলটো দিক থেক আসা লরির সঙ্গে বাসটির মুখোমুখি ধাক্কা লাগে। তাতে বাসে থাকা কমপক্ষে ২০ জন জখম হন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[আরও পড়ুন: ‘ও মোটেও আমার বন্ধু ছিল না’, ধোনিকে নিয়ে বিস্ফোরক যুবরাজ]
এদিকে, দুর্ঘটনার জেরে ১১৬ বি জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। তার জেরে ব্যাহত হয় যানচলাচল। উল্লেখ্য, গত বুধবারই দিঘা যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। প্রাণ হারান অন্তত ৪ জন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের দুর্ঘটনা। প্রাণহানি হয়নি কারও। তবে জখম হয়েছেন অন্তত ২০ জন।
[আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্তে ১০ কোটির সোনা পাচারের ছক বানচাল, গ্রেপ্তার ১]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত