সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিনরাজ্য থেকে আসত জনা তিন-চারেকের দল। ছড়িয়ে পড়ত বাংলায় বিভিন্ন জেলায়। তারপর এটিএম জালিয়াতি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে চম্পট। অবশেষে সিআইডির জালে দুষ্কৃতীরা। নদিয়ার চাকদহ থেকে গ্রেপ্তার করা হল তিন জালিয়াতকে।
[ এবছর ফের টেট পরীক্ষা, নিয়োগ ২৫ হাজার পদে ]
জানা যাচ্ছে, হরিয়ানা থেকে তিন চারজনের এই দল এসে বাংলায় জালিয়াতি করত। এটিএম মেশিনের পাশে স্কিমার বসিয়ে তৈরি করে নিত কার্ডের ক্লোন। পিন পাওয়ার জন্য কি-বোর্ডের উপরেই রেখে দিত পিনহোল ক্যামেরা। একবার এ দুটো হস্তগত হলেই এটিএম ব্যবহার করে শুরু হত টাকা তোলা। মোটিমুটি চল্লিশ পঞ্চাশবার টাকা তোলার কাজ শেষ হলেই গা-ঢাকা দিত। বেশ কিছুদিন ধরেই পুলিশের ব়্যাডারে ছিল এই দুষ্কৃতী চক্র। খবর ছিল, মুর্শিদাবাদের দিকে অপারেশন চালাবে এই দল। সেইমতো সতর্কও করা হয়েছিল। নজর রাখা হয়েছিল নদিয়ার দিকেও। অবশেষে চাকদহ থেকে গ্রেপ্তার করা হল তিন জালিয়াতকে। হরিয়ানার নম্বর সমেত একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। পাওয়া গিয়েছে সে রাজ্যের মোবাইল নম্বরও।

[ স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে অবৈধ প্রেমিককে খুন স্বামীর ]
এটিএম জালিয়াতির বিভিন্ন ঘটনা সামনে আসে। এই দল রীতিমতো সংগঠিত চক্র তৈরি করে ফেলেছিল। বাংলার বিভিন্ন জেলায় অপারেশন চালিয়ে লক্ষ লক্ষ টাকা হাতানো হচ্ছিল। এই গ্রেপ্তারিতে চক্রের পর্দাফাঁস হল। এদের জেরা করেই চক্রের আরও গভীরে পৌঁছানো সম্ভব হবে বলে আশা পুলিশের। ভিনরাজ্য থেকে অঙ্গুলিহেলনে এরা কাজ করত। কী উদ্দেশ্যে বাংলাকে বেছে নেওযা হয়েছিল, টাকা হাতানোর পাশাপাশি অন্য কোনও নাশকতার ছক ছিল কিনা, তাও তদন্ত করে দেখছে পুলিশ।
সর্বশেষ খবর
-
উত্তম-সুচিত্রার সিনেমা দেখার নেশা, বাংলায় সুযোগের অপেক্ষায় সৃজিত-কৌশিক ভক্ত অমৃতা
-
ভোররাতে ফের জতুগৃহ কলকাতা! যশোর রোডে কারখানায় পুড়ে ছাই ২২ গাড়ি
-
সাংবাদিক সম্মেলনে প্রশ্ন চলবে না, মোদির অনুরোধ বেমালুম ভুললেন ট্রাম্প! ফাঁস গোপন কাহিনি
-
রাজ্যের সরকারি ওয়েবসাইটে জঙ্গিদের সাইবার হামলার আশঙ্কা! ‘এআই টাস্ক ফোর্স’ গড়ছে লালবাজার
-
এবার টয়ট্রেনে এআই ক্লাস! পুজোর আগেই নয়া প্রযুক্তির ‘এআই কোডিং এক্সপ্রেস’ দার্জিলিঙে