সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডায়মন্ডহারবারে দলীয় কর্মীকে দেখতে গিয়ে দুষ্কৃতীদের আক্রমণের মুখে পড়লেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়৷ ভাঙচুর করা হয়েছে তাঁর গাড়ি৷ মারধর করা হয়েছে সহযোগীদেরও৷ আক্রমণে মাথা ফেটেছে রূপার৷ তাঁকে ডায়মন্ডহারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
ডায়মন্ডহারবারের ঈশ্বরপুর গ্রামে এক মহিলাকে বিবস্ত্র করে মাধরধরের খবর মেলে শনিবার৷ তাঁর বাবার উপর হামলা হয় বলেও জানা গিয়েছে৷ অভিযোগ, বিজেপির এজেন্ট হিসেবে কাজ করার ফলেই তাঁর উপর এরকম আক্রমণ করা হয়েছে৷ দুজনেই ভর্তি ছিলেন হাসপাতালে৷ দলীয় কর্মীকে দেখতেই এদিন ঈশ্বরপুর যাচ্ছিলেন রূপা৷ কর্মীদের দেখে ফেরার পথে তাঁর গাড়ির উপর চড়াও হয় একদল দুষ্কৃতী৷ গাড়ি ভাঙচুরের সময় এগিয়ে আসেন বিজেপি সমর্থকরা৷ বেশ কয়েকজন সমর্থকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷ ঘটনায় মাথা ফেটেছে রূপা গঙ্গোপাধ্যায়ের৷ কোমরেও চোট পেয়েছেন তিনি৷ তাঁকে ডায়মন্ডহারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
ভোট পরবর্তী সন্ত্রাসের চিত্র হিসেবেই এ ঘটনাকে তুলে ধরছে বিজেপি শিবির৷ তাদের অভিযোগের তির শাসকদলের দিকে৷ যদিও অভিযোগ অস্বীকার করে শাসকদলের দাবি, বিজেপির অন্তর্দ্বন্দ্বের কারণেই আক্রান্ত হয়েছেন রূপা৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’