ভিন রাজ্যে কাজে গিয়ে ফের মালদহের পরিযায়ী শ্রমিকের উপর হামলার (Migrant Worker Attacked) অভিযোগ। আক্রান্ত ওই ব্যক্তির নাম সৈয়দ শেখ। বিজেপিশাসিত মধ্যপ্রদেশে তাঁর উপর এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ, ছুরি নিয়ে সৈয়দের উপর হামলা করা হয়। পেটে এবং হাতে গুরুতর আঘাত নিয়ে মধ্যপ্রদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন ওই পরিযায়ী শ্রমিক। পরিবারের অভিযোগ, বাংলায় কথা বলার অপরাধেই এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় রীতিমতো উদ্বেগে পরিবার। এখনও পর্যন্ত যদিও ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে খবর। অন্যদিকে খবর পেয়েই পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
গত কয়েকমাসে ভিন রাজ্যে কাজে গিয়ে বাংলার একাধিক পরিযায়ী শ্রমিকের উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছে শাসকদল তৃণমূল। এমনকী বাংলায় কথা বলার ‘অপরাধে’ খুন হতে হয়েছে বলেও অভিযোগ। এর মধ্যে ফের একই ঘটনার পুনরাবৃত্তি। জানা গিয়েছে, আক্রান্ত সৈয়দ শেখ মালদহের কালিয়াচকের পাহাড়পুরের বাসিন্দা। গত কয়েকমাস আগেই কাপড়ের ব্যবসা করতে মধ্যপ্রদেশে পাড়ি দেন বছর ৩৭ এর ওই ব্যক্তি। অভিযোগ, ১৯ ফেব্রুয়ারি সৈয়দ শেখের উপর হামলার ঘটনা ঘটে। পরিবারের এক সদস্য বলেন, ”বাঙালি হওয়ায় মাঝে মধ্যেই হেনস্তা করা হতো সৈয়দকে। যা নিয়ে আতঙ্কে ছিলেন। পরিবারকেও সে কথা জানিয়েছিলেন।” ওই সদস্যের কথায়, বাংলায় কথা বলার জন্যেই এই ঘটনা ঘটেছে। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছে পরিবার।
বলে রাখা প্রয়োজন, কয়েকদিন আগেই মহারাষ্ট্রের পুণেতে কাজে গিয়ে কুড়মি পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোকে খুন হতে হয় বলে অভিযোগ ওঠে। তাঁর বাড়ি পুরুলিয়ার জঙ্গলমহল বরাবাজারের তুমড়াশোলের বাঁধডিতে। যা নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। ঘটনার পরেই পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে শুক্রবার বেঙ্গালুরুতে পুরুলিয়ার আরও এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুর ঘটনা সামনে এসেছে।
সর্বশেষ খবর
-
বিশ্বকাপ জিতবেন বিরাট-রোহিতকে নিয়েই! ‘অধরা মাধুরী’ নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য গিলের
-
হনুমান চালিশা পাঠেই ‘হিরো’ পাইলট মচ্ছর, ১৮ বছরের অভিজ্ঞতা ভাগ করে অভিনেত্রী দেবলীনা বললেন…
-
গতবছরই বন্ধ করার নির্দেশ দিয়েছিল প্রশাসন, সেই নার্সিংহোমেই শিশুমৃত্যু! হুলস্থুল জামালপুরে
-
৭ মাস ধরে বন্ধ আয়ুর্বেদ হাসপাতালের অস্ত্রোপচার, সমস্যায় দূরদূরান্ত থেকে আসা রোগীরা!
-
১৫ বছরেই ইতিহাস! এশিয়াডে সোনাজয়ের সঙ্গে বৈভবের ঝুলিতে নতুন রেকর্ড