শংকর রায়, উত্তর দিনাজপুর: একজন সাবিনা৷ আর একজন শাবানা৷ মায়েদের নামের গেরোয় সদ্যোজাতের হাতবদলের অভিযোগ৷ বিপাকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সুপার স্পেশ্যালিটি হাসপাতাল কর্তৃপক্ষ৷ এদিকে আবার মৃত সন্তানের দেহ না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেছে সাবানা খাতুনের পরিবারে৷ হাসপাতালের তিনজন নার্সকে শোকজ করেছেন রায়গঞ্জ সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সুপার গৌতম মণ্ডল৷
[খুনের আগে অজয়ের সঙ্গে মদ্যপান সখী-বিশ্বজিতের, অশোকনগর কাণ্ডে নয়া মোড়]
ঘটনার সূত্রপাত দিন তিনেক আগে৷ গত শুক্রবার রায়গঞ্জ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন উত্তর দিনাজপুরের করণদিঘির বাসিন্দা সাবিনা খাতুন৷ ওইদিনই আবার একই হাসপাতালে পুত্রসন্তান হয় বিহারের গৃহবধূ শাবানা খাতুনেরও৷ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মৃত সন্তান প্রসব করেছিলেন ভিন রাজ্যের ওই মহিলা৷ আর শারীরিক কিছু সমস্যার কারণে করণদিঘির সাবিনার পুত্রসন্তানকে রাখা হয়েছিল এনআইসিইউ বা নিকুতে৷ কিন্তু, ঘটনার দিন রাতে সাবিনার ভাসুর যখন সদ্যোজাতকে নিতে হাসপাতালে আসেন, তখন তাঁর হাতে বিহারের শাবানা খাতুনের মৃত সন্তানকে তুলে দেওয়া হয় বলে অভিযোগ৷ যদিও শিশু বদলের বিষয়টি টের পাননি তিনি৷ বাড়ি নিয়ে গিয়ে রীতিমাফিক শিশুটি কবরও দিয়ে দেন সাবিনা খাতুনের পরিবারের লোকেরা৷
[মাঝপথে বিকল এসি, ব্রহ্মপুত্র মেলে অসুস্থ হয়ে পড়লেন বহু যাত্রী]
এদিকে মৃতই কিংবা জীবিত, নিজের সন্তানকে বাড়ি নিয়ে যেতে চান বিহারের বাসিন্দা শাবানা খাতুনও৷ সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় যখন মৃত শিশুটিকে নিতে তাঁর পরিবারের লোকের রায়গঞ্জ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে যান, তখনই নিজেদের ভুল বুঝতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ৷ তড়িঘড়ি খবর পাঠানো হয় করণদিঘিতে সাবিনা খাতুনের বাড়িতে৷ তাঁর পরিবারের দাবি, হাসপাতাল তরফে জানানো হয়, মৃত শিশুটির সাবিনা খাতুনের নয়৷ তাঁর সন্তান বেঁচে আছে৷ কিন্তু, ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে৷ বিহারের শাবানা খাতুনের মৃত সন্তানকে করব দিয়ে ফেলেছে করণদিঘির সাবিনা খাতুনের পরিবার৷ এদিকে, মৃত সন্তানের দেহ না পেয়ে রায়গঞ্জ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে বিহারের পরিবারটি৷ শোনা যাচ্ছে, সমস্যা মেটাতে শিশুটির দেহ কবর থেকে তুলে আনার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ৷ ঘটনায় তিন জন নার্সকে শোকজ করেছেন রায়গঞ্জ সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সুপার গৌতম মণ্ডল৷ তবে প্রকাশ্যে মুখে কুলুপ এটেছে হাসপাতাল কর্তৃপক্ষ৷
[প্লাস্টিকখেকো জীবাণুর খোঁজ পেলেন বাঙালি বিজ্ঞানী, দূষণ নিয়ন্ত্রণে নয়া দিশা]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত