মুখ্যমন্ত্রী হওয়ার এই প্রথম দক্ষিণ দিনাজপুর জেলা সফরে এসে জেলার জন্য ৩টি বড় উপহারের কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। বুধবার বালুরঘাটে প্রস্তাবিত বিমানবন্দরের জমি পরিদর্শন করেন তিনি। শুভেন্দু জানান, ১ বছরের মধ্যে বালুরঘাট বিমানবন্দর চালু হবে। প্রথমে ১৯ আসন বিশিষ্ট ছোট ফ্লাইট ওঠানামা করবে। পরে ৭২ আসন বিশিষ্ট ফ্লাইট পরিষেবা চালু হবে। বিমানবন্দরের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার জন্য আরও দুটি বড় উপহার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বালুরঘাটে মাত্র ৩টি সাবজেক্ট নিয়ে একটি বিশ্ববিদ্যালয় চলছে। জন্মাষ্ঠমীর আগেই সেখানে ৭টি সাবজেক্ট পড়ানোর অনুমোদন দেওয়া হবে। এর পাশাপাশি বালুরঘাটে তৈরি হবে মেডিক্যাল কলেজ। ৩৪৪ কোটি টাকা ব্যয়ে এই মেডিক্যাল কলেজ তৈরি হবে। তার জন্যও জায়গা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ৩৪৪ কোটি টাকার মধ্যে ১০০ কোটি টাকা শীঘ্রই বরাদ্দ করা হবে। কালী পুজোর আগেই এই প্রকল্পের ভূমিপুজো হয়ে যাবে। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। এছাড়া শুভেন্দু জানান, ১০ অক্টোবরের মধ্যে বালুরঘাটে সব রাস্তা মেরামতি হবে। একটি নতুন ফায়ার স্টেশনও তৈরি হবে। এলাকার একটি নার্সিং স্কুলে নার্সিং কলেজ তৈরি করা হবে বলেও ঘোষণা করেন শুভেন্দু।
মুখ্যমন্ত্রী জানান, ২০১৯ সাল থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ বিজেপিকে ভোট দিচ্ছে। তাই বিগত সরকার এই দুই জেলাকে অবহেলা করেছে। বিগত ৫ বছর ধরে এই দুই জেলার উপর অত্যাচার করেছে। বঞ্চিত করেছে। তাই সরকারে আসার ৪ মাসের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলাকে ৩টে বড় উপহার দিচ্ছে বর্তমান সরকার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের