Balurghat

প্রেমের টানে ঘরছাড়া স্ত্রীকে ফেরাতে গিয়ে চরম অপমানিত! মৃত্যুর মুখে যুবক বললেন, ‘আমায় শেষ করে দিল’

শ্বশুরবাড়ি গেলে স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা গোপালকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ১৪:০১

options
link
প্রেমের টানে ঘরছাড়া স্ত্রীকে ফেরাতে গিয়ে চরম অপমানিত! মৃত্যুর মুখে যুবক বললেন, ‘আমায় শেষ করে দিল’
প্রেমের টানে ঘরছাড়া স্ত্রীকে ফেরাতে গিয়ে চরম অপমানিত! মৃত্যুর মুখে যুবক বললেন, 'আমায় শেষ করে দিল'

প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন স্ত্রী! তা নিয়ে চরমে উঠেছিল দাম্পত্যকলহ। রাগ করে বাড়ি ছাড়েন বধূ। স্ত্রীকে ফিরিয়ে এনে নতুন করে সংসার করার পরিকল্পনা করেছিলেন যুবক। কিন্তু তা হল না! শ্বশুরবাড়িতে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই কীটনাশক খেয়ে যুবক আত্মহত্যা করেন বলেই খবর। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বালুরঘাটের (Balurghat) আশ্রমপাড়া এলাকায়। মৃতের স্ত্রী, তাঁর প্রেমিক, শাশুড়ি, শ্বশুর-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, মৃত যুবকের নাম গোপাল মাহাতো। বালুরঘাটের মালঞ্চা আশ্রমপাড়ার বাসিন্দা তিনি। বছর সাতেক আগে বিয়ে করেন তিনি। দম্পতির এক সন্তানও রয়েছে। কয়েকবছর আগে পরিযায়ী শ্রমিকের কাজে ভিনরাজ্যে গিয়েছিলেন গোপাল। কিছুদিন আগে ফিরে মালদহের একটি হোটেলে কাজ শুরু করেন তিনি। এরপরই তিনি দেখেন, দিনভর মোবাইলে মজে স্ত্রী। এরপরই তিনি বুঝতে পারেন পরকীয়ায় জড়িয়েছেন বউ। স্বাভাবিকভাবেই এরপরই চরমে ওঠে দাম্পত্যকলহ। স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে যান বধূ।

Advertisement

পরিবার সূত্রে খবর, গত ১৭ জুলাই স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়ি যান যুবক। সেখানে স্ত্রী ও তাঁর বাপের বাড়ির লোকেরা নাকি গোপালকে বেধড়ক মারধর করে। এত চরম অপমানিত হন তিনি। বাড়ি ফিরে আত্মহত্যা করতে কীটনাশক খেয়ে নেন। পরিবারের সদস্যরা টের পাওয়ামাত্রই যুবককে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেই সময়ই পরিবারের সদস্যদের গোটা বিষয়টা জানান যুবক। তাঁর বক্তব্য রেকর্ড করেন আত্মীয়রা। সেখানেই গোপাল বলেন, “ও (বউ) আমাকে শেষ করে দিল।” কয়েকদিন চিকিৎসার পর গতকাল মৃত্যু হয় গোপালের। তারপরই ভিডিওর ভিত্তিতে মৃতের স্ত্রী, প্রেমিক-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.