Bardhaman

দু’মাসেই বড় বদল! তৃণমূল জমানার ডামাডোল কাটিয়ে একগুচ্ছ কাজ বর্ধমান উন্নয়ন সংস্থায়

রাজ্যের তহবিল থেকে ১ কোটি ৪৭ লক্ষ ৫৮ হাজার ২১২ টাকা বরাদ্দ করা হয়েছে চারটি উন্নয়নমূলক কাজের জন্য।

সৌরভ মাজি
সৌরভ মাজি

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ১৫:২৪

options
link
দু’মাসেই বড় বদল! তৃণমূল জমানার ডামাডোল কাটিয়ে একগুচ্ছ কাজ বর্ধমান উন্নয়ন সংস্থায়
রাজ্যে পালাবাদলের ২ মাসের মধ্যেই থমকে থাকা কাজ শুরু বর্ধমান উন্নয়ন সংস্থায়। নিজস্ব ছবি

তৃণমূল জমানায় ডামাডোল। সঠিক পরিকল্পনা ও আর্থিক টানাটানিতে বর্ধমান উন্নয়ন সংস্থা বা বিডিএ-র উন্নয়ন কাজ স্তব্ধ হয়ে গিয়েছিল। পালাবদলের পর মাত্র দু’মাসের মধ্যেই চিত্রবদল! এবার একগুচ্ছ উন্নয়নের কাজ শুরু করতে চলেছে বিডিএ। কংক্রিটের রাস্তা, পাকা নর্দমা-সহ মোট চারটি প্রকল্পের কাজে হাত দিতে চলেছে বিডিএ। তার জন্য মোট খরচ হবে ১ কোটি ৪৭ লক্ষ ৫৮ হাজার ২১২ টাকা। রাজ্যের তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে টেন্ডার আহ্বানও করেছে বিডিএ।

Advertisement

২০২৫-২৬ আর্থিক বছরের শেষ ৬ মাসে মাত্র দুটি প্রকল্পের টেন্ডার ডেকেছিল বিডিএ। গত বছর তিনেক ধরেই কার্যত ডামাডোল শুরু হয় বিডিএ-তে। গত বছর কাকলি গুপ্ত তা’কে সরিয়ে উজ্জ্বল প্রামাণিককে চেয়ারম্যান করে তৎকালীন রাজ্য সরকার। কাকলিকে ভাইস চেয়ারম্যান করা হয়। কিন্তু তাতেও বিডিএ-র জটিলতা মেটেনি। বরং স্তব্ধ হয়ে যায় সংস্থার অধীনস্ত সমস্ত উন্নয়নের কাজ। গত বছর ডিসেম্বরের ১৭ তারিখ বিডিএ সর্বশেষ টেন্ডার ডেকেছিল কাজের জন্য। তার আগে ১৭ অক্টোবর একটা টেন্ডার ডাকা হয়েছিল। অর্থাৎ গত আর্থিক বছরের শেষ ৬ মাসে মাত্র ২টি উন্নয়ন কাজে হাত দিয়েছিল বিডিএ।

২০২৫-২৬ আর্থিক বছরের শেষ ৬ মাসে মাত্র দুটি প্রকল্পের টেন্ডার ডেকেছিল বিডিএ। গত বছর তিনেক ধরেই কার্যত ডামাডোল শুরু হয় বিডিএ-তে। গত বছর কাকলি গুপ্ত তা’কে সরিয়ে উজ্জ্বল প্রামাণিককে চেয়ারম্যান করে তৎকালীন রাজ্য সরকার। কাকলিকে ভাইস চেয়ারম্যান করা হয়। কিন্তু তাতেও বিডিএ-র জটিলতা মেটেনি। বরং স্তব্ধ হয়ে যায় সংস্থার অধীনস্ত সমস্ত উন্নয়নের কাজ। গত বছর ডিসেম্বরের ১৭ তারিখ বিডিএ সর্বশেষ টেন্ডার ডেকেছিল কাজের জন্য। তার আগে ১৭ অক্টোবর একটা টেন্ডার ডাকা হয়েছিল। অর্থাৎ গত আর্থিক বছরের শেষ ৬ মাসে মাত্র ২টি উন্নয়ন কাজে হাত দিয়েছিল বিডিএ। চলতি আর্থিক বছরের শুরুতে ভোট ও রাজ্যের রাজনৈতিক পালাবদলের রেশ পড়ে বিডিএ-র উন্নয়ন কাজে। ভোটে তৃণমূলের পরাজয় হতেই পদত্যাগ করেন বিডিএ চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক।

Advertisement

নতুন রাজ্য সরকারও এই ধরনের সব সংস্থার বোর্ড ভেঙে দেয়। জেলাশাসকের নেতৃত্বে নতুন বোর্ড দায়িত্ব নিয়েছে সপ্তাহ দুয়েক হল। আর নতুন বোর্ড গঠনের দুই সপ্তাহের মধ্যে উন্নয়ন কাজ শুরু করছে বিডিএ। জানা গিয়েছে, মোট চারটি প্রকল্পের কাজে হাত দেওয়া হচ্ছে। বর্ধমানের ঘোড়দৌড় চটির উদয়নে কংক্রিট রাস্তা ও নর্দমা তৈরির জন্য ৭৮ লক্ষ ১৮ হাজার ১৪৭ টাকা বরাদ্দ হয়েছে। শহরের তেজগঞ্জ এলাকায় ১৭ লক্ষ ২৭ হাজার ৪৩১ টাকা বরাদ্দ করা হয়েছে কংক্রিট রাস্তা নির্মাণের জন্য। বর্ধমান-২ ব্লকের বৈকুণ্ঠপুর-২ পঞ্চায়েতের নন্দন কান হ্যাচারি রোডে কংক্রিটের রাস্তা ও নর্দমা তৈরিতে ২২ লক্ষ ৪৫ হাজার ৪৫০ টাকা বরাদ্দ করা হয়েছে। বর্ধমান-১ ব্লকের বেলকাশ পঞ্চায়েতের বাসুদেব পল্লিতে কংক্রিটের রাস্তা ও পাকা নর্দমা তৈরিতে ২৯ লক্ষ ৬৭ হাজার ১৮৪ টাকা বরাদ্দ করা হয়েছে। সরকার বদল হতেই এই উন্নয়নের জোয়ারে খুশি এলাকাবাসী।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.