বারাকপুর থেকে কল্যাণী রোড ধরে মেট্রো এবার পৌঁছে যাবে এইমস পর্যন্ত! শুধু মেট্রো নয়, বাড়ির সামনে থেকেই এইমস যাওয়ার বাসও চালানোর পরিকল্পনা রয়েছে। বুধবার জগদ্দলে সাংবাদিক বৈঠকে এমনই জোড়া যোগাযোগ পরিকল্পনার কথা জানালেন মন্ত্রী অর্জুন সিং। কল্যাণী রোড ধরে এইমস পর্যন্ত মেট্রো সম্প্রসারণের পক্ষে সওয়াল করে অর্জুন বলেন, “বারাকপুর টু এইমস হসপিটাল অল থ্রু কল্যাণী রোড দিয়ে যদি যায়, তাহলে আরও ভালো হবে। ভবিষ্যতে এটা হবেই।”
আরও পড়ুন:
দীর্ঘদিন বিভিন্ন কারণে আটকে ছিল বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্প। মূলত বিটি রোডের ওপর দিয়ে তৈরি হবে এই মেট্রো। যার দৈর্ঘ্য প্রায় ১২.৫ কিলোমিটার। বিশেষ করে বিটি রোডের উপর একটি জলের পাইপলাইন থাকা গোটা প্রকল্পের কাজ আটকে ছিল।
তাঁর দাবি, কল্যাণী রোডের মাঝখান দিয়ে মেট্রো নিয়ে যাওয়ার মতো জায়গাও রয়েছে। একইসঙ্গে এইমসের সঙ্গে উত্তর ২৪ পরগনা-সহ একাধিক এলাকার সরাসরি বাস যোগাযোগের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। বসিরহাট, বনগাঁ, বারাকপুর, দমদম এবং হুগলি থেকে এইমস পর্যন্ত বাস চালানোর ভাবনা রয়েছে। অর্জুনের কথায়, “বাড়ির সামনে বসুন, এইমসে পৌঁছে যাবেন। এটাই করব।” একইসঙ্গে তাঁর দাবি, বারাকপুর মেট্রোর প্রয়োজনীয় ক্লিয়ারেন্স হয়ে গিয়েছে এবং প্রস্তাব পাঠানো হয়েছে ক্যাবিনেটে। কলকাতা পুরসভাও মেট্রোর কাজের জন্য এনওসি দিয়েছে বলে দাবি তাঁর। তবে কবে থেকে বারাকপুর পর্যন্ত মেট্রোর কাজ শুরু হবে, তা স্পষ্ট করতে পারেননি মন্ত্রী। তাঁর কথায়, “আমার ঠিক আইডিয়া নেই কবে শুরু হবে, কিন্তু হবে। হয়ে যাবে। ক্লিয়ারেন্স হয়ে গেছে, অসুবিধা হবে না।”
বলে রাখা প্রয়োজন, দীর্ঘদিন বিভিন্ন কারণে আটকে ছিল বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্প। মূলত বিটি রোডের ওপর দিয়ে তৈরি হবে এই মেট্রো। যার দৈর্ঘ্য প্রায় ১২.৫ কিলোমিটার। বিশেষ করে বিটি রোডের উপর একটি জলের পাইপলাইন থাকা গোটা প্রকল্পের কাজ আটকে ছিল। সম্প্রতি কলকাতা পুরসভার তরফে এই সংক্রান্ত ছাড়পত্র দেওয়া হয়েছে। যেখানে পৃথক একটি পাইপলাইন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরসভার তরফে ছাড়পত্র পাওয়ার পরেই সমাজমাধ্যমে শুভেচ্ছাবার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখ করে তিনি সমাজমাধ্যমে লেখেন, কলকাতার উত্তর শহরতলিতে দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা সম্প্রসারণের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য অগ্রগতি। এর ফলে যাতায়াতের সময় যেমন বহুলাংশে কমবে, তেমনই প্রধান সড়কগুলিতে যানজট হ্রাস পাবে। যাত্রীরা নিরাপদ ও আধুনিক গণপরিবহন পরিষেবার সুবিধা পাবেন।”
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের