Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Abhishek Banerjee

এখনই হেফাজতে নেওয়ার দরকার নেই! তিন এফআইআরে অভিষেককে স্বস্তি দিল হাই কোর্ট

ছাব্বিশের নির্বাচনের পর অভিষেকের বিরুদ্ধে রাজ্যজুড়ে ১৬টি মামলা দায়ের হয়।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১৪:৩৮

link
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১৪:৩৮

options
link
এখনই হেফাজতে নেওয়ার দরকার নেই! তিন এফআইআরে অভিষেককে স্বস্তি দিল হাই কোর্ট zoom
অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
Advertisement

কলকাতা হাই কোর্টে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তিনটি মামলায় রক্ষাকবচ ডায়মন্ড হারবারের সাংসদকে। রাজ্যে পালাবদলের পর তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়। যার মধ্যে ভবানীপুর থানা, দক্ষিণ ২৪ পরগণার কালীতলা এবং বিষ্ণুপুর থানায় অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি এফআইআরে রক্ষাকবচ দিল হাই কোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার কিংবা হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই। তবে তদন্তে তাঁকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। আগামী ২৩ নভেম্বর ফের মামলার শুনানি। ওই দিন তদন্তের অগ্রগতির বিষয়ে বিস্তারিত জানিয়ে পুলিশকে রিপোর্ট দেওয়ার নির্দেশ হাই কোর্টের। 

আজ,মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে বিচারপতি পর্যবেক্ষণে জানান, প্রত্যেকটি এফআইআরের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালতে আসতে হবে না। এক্ষেত্রে মামলার সংখ্যা বাড়বে। সেই কারণে তিনটি এফআইআরে রক্ষাকবচ বাড়ানো হয়েছে। এক্ষেত্রে আদালতের আরও নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করার ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে। তবে তদন্তে অসহযোগিতা করলে রাজ্য তা আদালতের নজরে আনতে পারবে। অন্যদিকে এ দিন শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফের বিদেশ যাত্রা নিয়ে আপত্তি তোলে রাজ্য সরকার।

Advertisement

যদিও সুপ্রিম কোর্ট তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে। তবে এখনও পর্যন্ত রওনা হতে পারেননি। বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। এমতাবস্থায় রাজ্য সরকার নতুন করে আপত্তি জানালেও বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদনে হস্তক্ষেপ করতে রাজি হননি। হাই কোর্ট জানিয়ে দেয়, সুপ্রিম কোর্ট যেসব শর্তাবলী দিয়েছিল, সেগুলোই কার্যকর থাকবে। বলে রাখা প্রয়োজন, ছাব্বিশের নির্বাচনের পর অভিষেকের বিরুদ্ধে রাজ্যজুড়ে ১৬টি মামলা দায়ের হয়। জমি দুর্নীতি থেকে সেবাশ্রয়ে বেনিয়ম-সহ একাধিক অভিযোগ রয়েছে। সমস্ত মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.