দিনকয়েক আগে বারুইপুরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছিলেন, গণপিটুনিতে যাঁর মৃত্যু হয়েছে তিনি নির্দোষ ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছিলেন। আগামিকাল অর্থাৎ শনিবার ফের পরিবারের সঙ্গে কথা বলতে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী। তবে এদিন বারুইপুরে (Baruipur) একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। যাবেন নির্যাতিতার বাড়িতেও।
আরও পড়ুন:
শুক্রবার সকালে বারুইপুরের সূর্যপুরে গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ি পরিদর্শনে যান আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্করপ্রসাদ বারুই। আগামিকাল অর্থাৎ শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সূর্যপুরে যাবেন। পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন। যাবেন মৃতার বাড়িতে। এরপর গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ কুণ্ডুর বাড়িতেও যাবেন তিনি। জানা যাচ্ছে, ইতিমধ্যেই সরকারের তরফে ইন্দ্রজিতের বাড়ি মেরামতের কাজ শুরু করা হয়েছে। তাঁদের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন হয়েছে বাড়ির সামনে, বসানো হয়েছে সিসিটিভি। প্রশাসনের তরফ থেকে খাদ্য সামগ্রী ও জামাকাপড়ও দেওয়া হয়েছে ইন্দ্রজিতের পরিবারকে। প্রশাসন পাশে দাঁড়ানোয় খুশি ইন্দ্রজিতের পরিবার। এখন তাঁদের একটাই দাবি, দোষীরা যেন সাজা পায়।

বারুইপুর কাণ্ডের (Baruipur Incident) সূত্রপাত গত শনিবার। সেদিন থেকেই নাবালিকা নিখোঁজ ছিল। রবিবার সকালে পুকুর থেকে তার বস্তাবন্দি দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, গণধর্ষণের পর তাকে খুন করা হয়েছে। এরপরই এক যুবককে সন্দেহের বশে পিটিয়ে খুন করে উত্তেজিত জনতা। ঘটনার পরই অ্যাকশনে নামে পুলিশ। ধর্ষণ ও খুনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়। গঠন করা হয় ৬ সদস্যের সিট। পরবর্তীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বারুইপুরে গিয়ে জানান, গণপিটুনিতে যাঁর মৃত্যু হয়েছে, তিনি নির্দোষ ছিলেন। দোষীদের কঠোর শাস্তির আশ্বাসও দিয়েছিলেন শুভেন্দু। পুরো গণপিটুনিতে সাম্প্রদায়িক উসকানি থাকতে পারে বলেও ইঙ্গিত মিলেছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়। পরবর্তীতে এলাকায় তল্লাশি চালিয়ে এই ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সর্বশেষ খবর
-
শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা! বৃষ্টিতে বাড়ছে তিস্তার জলস্তর
-
আদানির হাসপাতালে ১০০০ শয্যা গরিবদের জন্য! ‘ভাতা-তোষণে’ মমতাকে বিঁধে উন্নয়নের আহ্বান শুভেন্দুর
-
বাংলার ভোটে কত খরচ করেছে বিজেপি? কমিশনে দেওয়া তথ্যে মিলল হিসাব
-
নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’, প্রত্যাহারের দাবিতে রেজিনগর থানার সামনে ধরনা হুমায়ুনের
-
চুলের ব্যবসায় চাপে বাংলা, বাজার দখলে এগিয়ে পড়শি দেশ