নিজস্ব সংবাদদাতা: কথা রাখলেন বাগনান এক নম্বর ব্লকের বিডিও ইন্দ্রাণী ভট্টাচার্য৷ মাত্র এক সপ্তাহের মধ্যে শুক্রবার নিজে উপস্থিত থেকে বাগনান রেল স্টেশন সংলগ্ন এলাকার পঞ্চাশজন অসহায় মানুষের মুখে খাবার তুলে দিলেন তিনি৷ তবে ইন্দ্রাণীদেবী একা নন৷ তাঁকে সাহায্য করেছেন রূপালি সরকার৷ যিনি গত ১২ বছর ধরে নিজেই ভিক্ষা করে এই নিরন্ন মানুষের পাশে দাঁড়িয়েছিলেন৷
কেউ মানসিক ভারসাম্যহীন, কেউ শারীরিকভাবে অক্ষম৷ এদের নিয়েই রূপালিদেবীর একান্নবর্তী পরিবার৷ শ্যামপুর থানার দক্ষিণ দুর্গাচক থানা এলাকার বাসিন্দা রূপালিদেবী যখন বিএ ক্লাসে পড়ছেন তখনই প্রয়াত হন তাঁর বাবা সরোজ সরকার৷ এর পর বাড়ি ছাড়তে বাধ্য করা হয় তাঁকে৷ ঘুরতে ঘুরতে ঠাঁই হয় বাগনান স্টেশনে৷ সেই থেকে এটাই হয়ে উঠেছে রূপালীদেবীর বাড়ি-ঘর৷
বাগনান স্টেশনের এই ঘটনার কথা সংবাদমাধ্যমে জানতে পেরে স্তম্ভিত হয়ে যান বিডিও ইন্দ্রাণী ভট্টাচার্য৷ এরপর নিজের উদ্যোগেই দফতরের আধিকারিকদের পাঠিয়ে রূপালিদেবীকে স্টেশন থেকে নিয়ে এসে ভোটার কার্ড ও আধার কার্ড বানিয়ে দেওয়ার ব্যবস্থা করেন৷ রূপালিদেবীর পরিবারের অক্ষম সদস্যদের জন্য সহায় প্রকল্পের মধ্যে অন্ন তুলে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’