পালে হাওয়া টানতে রাম নবমীই হাতিয়ার বঙ্গ বিজেপির

রাজ্যে রাম নবমীর কর্মসূচিতে বিজেপির কেন্দ্রীয় নেতারাও অংশ নিতে পারেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০১৮, ১৪:৫৭

options
link
পালে হাওয়া টানতে রাম নবমীই হাতিয়ার বঙ্গ বিজেপির

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রাম নবমী নিয়ে বড় করে নামতে চলেছে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে এই কর্মসূচিতে দলের সমস্ত স্তরের নেতা-কর্মীদের নামিয়ে পালে হাওয়া তুলতে চাইছে গেরুয়া শিবির। রাজ্যে রাম নবমীর কর্মসূচিতে বিজেপির কেন্দ্রীয় নেতারাও অংশ নিতে পারেন বলে দলীয় সূত্রে খবর।

Advertisement
[রাম জন্মভূমিতে কখনই মসজিদ ছিল না, দাবি শঙ্করাচার্যের]

গত বছর রাম নবমীর কর্মসূচিতে বিপুল অংশগ্রহণ থাকায় গেরুয়া শিবিরের পালে হাওয়া উঠেছিল বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। বাংলায় সেই হাওয়া এবারও ধরে রাখতে চান বিজেপির কেন্দ্রীয় নেতারা। সেই মর্মে দিল্লি থেকে নির্দেশও এসেছে বিজেপি কর্মীদের পুরোদমে ঝাঁপিয়ে পড়ার জন্য। সংঘ পরিবারও চাইছে রামনবমী কর্মসূচি সামনে রেখে আগামিদিনেও এই হিন্দুত্বের হাওয়া ধরে রাখতে হবে। সংঘের শীর্ষ কর্তারা মনে করছে, রামনবমীর মিছিলে মানুষের অংশগ্রহণে বিজেপি তথা গেরুয়া শিবিরের পক্ষে এ রাজ্যে একটা অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তাকে কাজে লাগাক মুরলীধর সেন লেনের নেতারা। বিজেপি শিবিরও মনে করছে, গত বছর রাম জন্মোৎসব পালনে যেভাবে হিন্দুত্ববাদী সংগঠনের ব্যানারে রাজ্যজুড়ে মিছিলে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ, তা ভবিষ্যতে বাংলার মাটিতে তাদের বড়সড় রাজনৈতিক সাফল্যেরই ইঙ্গিত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[অদ্ভুত সিদ্ধান্ত! দূষণ কমাতে ৫০০ কুইন্টাল কাঠ পুড়িয়েই মহাযজ্ঞ]

২৪ মার্চ মেদিনীপুরে ও ২৫ মার্চ খড়গপুরে শোভাযাত্রায় অংশ নেবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কপালে গেরুয়া তিলক। পরনে ধুতি। হাতে গদা। এভাবেই নিজের বিধানসভা কেন্দ্রে ঘুরবেন তিনি। দিলীপ ঘোষের বক্তব্য, রাম নবমীতে এতদিনের যা পরম্পরা সেটা মেনেই সব হবে। আরও বড়ভাবে এবার হবে। বুথ থেকে রাজ্য সবস্তরের নেতা-কর্মীরাদের অংশ নিতে বলা হয়েছে।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.