Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
Abhishek Banerjee

সরাতেই হবে সেবাশ্রয়ের নির্মাণ, হাই কোর্টে আরও বিপাকে অভিষেক, কড়া পর্যবেক্ষণ বিচারপতির

নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে সেবাশ্রয় চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য ছিল, মানুষকে পরিষেবা দেওয়া।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৯:১৬

link
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৯:১৬

options
link
সরাতেই হবে সেবাশ্রয়ের নির্মাণ, হাই কোর্টে আরও বিপাকে অভিষেক, কড়া পর্যবেক্ষণ বিচারপতির zoom
ফাইল ছবি।
Advertisement

আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ফলতায় ‘সেবাশ্রয়ে’র নির্মাণ ভাঙার নির্দেশ কলকাতা হাই কোর্টের। আজ, বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আগামী সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। এই সময়সীমার মধ্যে মামলার পদ্ধতিগত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বলেও নির্দেশ আদালতের।

নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে সেবাশ্রয় চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য ছিল, মানুষকে পরিষেবা দেওয়া। কিন্তু রাজ্যে পালাবদলের পর এই সেবাশ্রয়কে কেন্দ্র করে একের পর এক অভিযোগ উঠতে শুরু করেছে।

ফলতায় খেলার মাঠ দখল করে সেবাশ্রয়ের দুটি নির্মাণ তৈরি তৈরি করা হয় বলে অভিযোগ ওঠে। আর তা ভাঙতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন আইনজীবী আমিনুদ্দিন খান। আদালতে তিনি দাবি করেন, ফলতা বিডিও অফিসের পাশের খেলার মাঠ দখল করে ওই সেবাশ্রয়ের নির্মাণ তৈরি করা হয়েছিল। সম্পূর্ণ বেআইনিভাবে সেই নির্মাণ তৈরি করা হয় বলেও অভিযোগ আবেদনকারী আইনজীবীর। সেই নির্মাণ ভেঙে ফেলার আবেদন জানিয়েছিলেন আইনজীবী আমিনুদ্দিন খান। আজ, বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে আদালতের কড়া পর্যবেক্ষণ, “অস্থায়ী নির্মাণ সরিয়ে দিন। পুলিশকে ডেকে পাঠাব? নাকি রাজ্য পুলিশকে সরিয়ে দিতে বলবে?”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বলে রাখা প্রয়োজন, নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে সেবাশ্রয় চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য ছিল, মানুষকে পরিষেবা দেওয়া। কিন্তু রাজ্যে পালাবদলের পর এই সেবাশ্রয়কে কেন্দ্র করে একের পর এক অভিযোগ উঠতে শুরু করেছে। বিশেষ করে চিকিৎসার মান থেকে ওষুধ, একাধিক অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক থানায় এফআইআরও দায়ের হয়েছে। এরমধ্যেই এবার ফলতার সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ যে বাড়ল, তা কার্যত স্পষ্ট।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.