পুজোর পরই কলকাতা ও হাওড়া পুরনিগমের ভোট! রাজ্যের বাকি পুরসভাতেও নির্বাচন হওয়ার সম্ভাবনা। এই পুরভোটে ‘তৃণমূল’স্তরে বিজেপির পৌঁছনর ভোট। ছাব্বিশের নির্বাচনের পর বদলেছে রাজনৈতিক সমীকরণ! বঙ্গ বিজেপির সঙ্গে জুড়ে গিয়েছে এনসিপিআই! বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করা ২০ সাংসদের নাম। তাঁরা এনডিএকে সমর্থন করছে। পুরসভা নির্বাচনেও কি বিজেপির পাশে থাকবে এনসিপিআই? এই জল্পনা ছড়াতেই শমীকের বার্তা, “এনসিপিআই নতুন দল। ওরা এনডিএকে সমর্থন করছে। কিন্তু সেটা দিল্লিতে। কলকাতায় আসতে সময় লাগবে।” বিজেপি যে একা লড়ে হাওড়া এবং কলকাতা পুরসভা দখল নিতে সক্ষম তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তবে এক্ষেত্রে বিষয়টি অনেকটাই নির্ভর করছে শীর্ষ নেতৃত্বের উপর তাও জানান তিনি।
ওয়ার্ড পুনর্বিন্যাসের পর কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে হয়েছে ২০৯। অর্থাৎ, আগের তুলনায় ৬৫টি নতুন ওয়ার্ড যুক্ত হয়েছে। অন্যদিকে, হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করা হয়েছে। অর্থাৎ সেখানে বেড়েছে ১৮টি ওয়ার্ড। এই বিন্যাসেই পুরভোট হবে।
আরও পড়ুন:
বঙ্গ বিজেপি এনসিপিআইয়ের সঙ্গে জোট বেঁধে পুর নির্বাচনের লড়াইয়ে নামতে পারে। এই সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। এই প্রসঙ্গে শমীক বলছেন, “বাংলায় বিজেপি কারও দয়াতে ক্ষমতায় আসেনি। পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীরা, বিজেপি একাই কলকাতা ও হাওড়া কর্পোরেশন জিততে সক্ষম।” তাঁকে আরও প্রশ্ন করা হয়, তাহলে কি জোটের কোনও সম্ভাবনা নেই? উত্তরে শমীক বলেন, “রাজনীতি তো সম্ভাবনাময়। আপনারাই এ কথা বলেন। চর্চা করুন। আমি আমার দলের কথা বলতে পারি। বাংলা বিজেপি নিজের শক্তিতে, কলকাতা ও হাওড়ার বিপুল মানুষের সমর্থন নিয়ে পুরবোর্ড পরিচালনার দায়িত্ব পেতে চলেছে।”
অন্যদিকে তৃণমূল ত্যাগীরা এখনও আলাদা ব্লক হিসাবে সাংসদে জায়গা করতে পারেনি। বিভিন্ন সময়ে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন। এ দিকে তাঁদের সদস্য পদ বাতিলের বিষয়টি গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। ২০ জন সাংসদের কাছে শীর্ষ আদালতের নোটিস গিয়েছে। এই আবহে বিজেপির রাজ্য সভাপতির এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, ওয়ার্ড পুনর্বিন্যাসের পর কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে হয়েছে ২০৯। অর্থাৎ, আগের তুলনায় ৬৫টি নতুন ওয়ার্ড যুক্ত হয়েছে। অন্যদিকে, হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করা হয়েছে। অর্থাৎ সেখানে বেড়েছে ১৮টি ওয়ার্ড। এই বিন্যাসেই পুরভোট হবে। তা নিয়ে প্রস্তুতিও শুরু হয়েছে। পাশাপাশি কলকাতা ও হাওড়ার পাশাপাশি বাকি পুরসভাগুলিতেও ভোট হতে পারে পুজোর পরই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তৈরি হবে ফিভার ক্যাম্প, বেসরকারি ল্যাবে নামমাত্র খরচে টেস্ট, ডেঙ্গু রোধে নির্দেশিকা স্বাস্থ্যভবনের
-
হাসিনার প্রত্যর্পণ নিয়ে টানাপোড়েনের মাঝেই বাংলাদেশের স্পিকারের সঙ্গে সাক্ষাৎ দীনেশ ত্রিবেদীর
-
দেশের জিডিপি বৃদ্ধির ‘সত্যতা’ নিয়ে প্রশ্ন প্রাক্তন অর্থসচিবের! পালটা ‘কর্মহীন নিন্দুক’ বললেন মন্ত্রী
-
ডেঙ্গু রুখতে রাজ্যে ৩ দিনের মেগা স্বচ্ছতা অভিযান, জমিতে ঝোপঝাড় থাকলেও হতে পারে জরিমানা
-
এবার আইসক্রিমের দুনিয়ায় আম্বানিরা, মাত্র ১০ টাকাতেই মিলবে পছন্দসই ফ্লেভার!