Ram Nabami

কোনও অশান্তি বরদাস্ত নয়! রামনবমীর মিছিল ঘিরে হাওড়ায় এবার বাড়তি ব্যবস্থা পুলিশের

গত কয়েকদিন আগেই হাওড়ার কাজিপাড়ায় রামনবমীর শোভাযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্ট।

Advertisement
অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ১৮:১৬

options
link
কোনও অশান্তি বরদাস্ত নয়! রামনবমীর মিছিল ঘিরে হাওড়ায় এবার বাড়তি ব্যবস্থা পুলিশের
পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী

রাজ্য বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। জোর প্রচারে নেমে পড়েছে শাসক-বিরোধী সব রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে আগামী সপ্তাহে রামনবমী। আর তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। রামনবমীকে ঘিরে রাজ্যে কোনও আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সেদিকে বাড়তি নজর পুলিশ প্রশাসনের। বিশেষ করে হাওড়ায় এবার গতবারের তুলনায় পুলিশ মোতায়েন অনেকটাই বেশি থাকবে বলে জানিয়েছেন হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনেই সমস্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে হাওড়া কমিশনারেট এলাকায় অবাধ এবং শান্তিপূর্ণ যাতে ভোট হয়, সেই লক্ষ্যে পুলিশ আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। 

Advertisement

আজ রবিবার হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী হাওড়া সিটি পুলিশের বেশকয়েকটি থানা এলাকা ঘুরে দেখেন। একইসঙ্গে থানায় গিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে প্রতিটি থানার আধিকারিকদের রীতিমতো গাইডলাইন বেঁধে দেন তিনি। শুধু পুলিশ কমিশনার নন, এদিন হাওড়ার বিভিন্ন থানায় যান নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষকও। নির্বাচনে হাওড়া সিটি পুলিশের পুলিশি ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জগাছা থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর পুলিশ কমিশনার বলেন, ‘‘নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে আমরা প্রতিটি থানার আধিকারিকদের সঙ্গে বৈঠক করে ৬ দফা নির্দেশ দিচ্ছি। সেগুলি হল হিংসা মুক্ত নির্বাচন করতে হবে, প্রভাব মুক্ত, ভয়মুক্ত নির্বাচন যাতে হয় তা পুলিশ আধিকারিকরা দেখবেন। পাশাপাশি ছাপ্পা ভোটদান রুখতে হবে ও কোনও বুথ বা বুথ এলাকা যাতে জ্যাম না করা হয় তা দেখবেন পুলিশ আধিকারিকরা। নির্বাচন কমিশনের এই নির্দেশিকা এদিন আমি কয়েকটি থানায় ভিজিট করে পুলিশ আধিকারিকদের জানিয়ে দিয়েছি।’’

Advertisement

অন্যদিকে নির্বাচনী আবহাওয়ার মধ্যেই কয়েকদিন বাদেই রয়েছে রামনবমী। কয়েকবছর হাওড়ায় রামনবমীর এই মিছিলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে অশান্তি ছড়িয়েছে। এই পরিস্থিতিতে গতবারের মতো এবারও রামনবমীর দিন হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় যেখানে রামনবমীর মিছিল বেরোয় সেখানে যাতে মিছিলকে কেন্দ্র করে কোনওরকম অশান্তি না ছড়ায় তার জন্য পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখা হবে বলেও এদিন স্পষ্ট জানান হাওড়ার নতুন পুলিশ কমিশনার।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই হাওড়ার কাজিপাড়ায় রামনবমীর শোভাযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্য আগামী ২৬ মার্চ এই শোভাযাত্রার অনুমতি দিয়েছেন। নির্দেশে বিচারপতি জানিয়েছেন, সর্বাধিক ৫০০ জনকে নিয়ে শোভাযাত্রা করা যাবে। কোনও ধাতব অস্ত্র প্রদর্শন করা যাবে না। তবে অংশগ্রহণকারীরা প্রতীকী অস্ত্র ব্যবহার করতে পারবেন। শোভাযাত্রার সময়সীমাও স্থির করে দিয়েছে উচ্চ আদালত। আর সেই নির্দেশ অনুযায়ী, আগামী ২৬ মার্চ বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শোভাযাত্রা করতে হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.