ধীমান রায়, কাটোয়া: শেষ পর্যন্ত স্থানীয়দের আশঙ্কাই সত্যি হল। নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর পূর্ব বর্ধমানের ভাতার থানার আলিনগর গ্রামের কৃষক নোরাই মল্লিকের দেহ উদ্ধার হল ঝাড়খন্ড থেকে। পুলিশের প্রাথমিক অনুমান, খুন করে দেহটি নদীতে ফেলে দিয়েছে আততায়ীরা।
[ ভরদুপুরে বাড়ির সামনে তৃণমূল যুব সভাপতিকে কুপিয়ে খুন]
জানা গিয়েছে, বছর দুয়েক আগে বোরো চাষের মরশুমে ধান কাটার মেশিন নিয়ে পূর্ব বর্ধমানের ভাতারে এসেছিলেন ঝাড়খণ্ডের এক ব্যবসায়ী। তখন চুক্তির ভিত্তিতে মেশিনটি ভাড়া খাটানোর ব্যবস্থা করে দিয়েছিলেন নোরাই। সেই সূত্রেই তাঁর কাছে টানা পাওয়া হয়েছিল ভিন রাজ্যের ওই ব্যবসায়ীরা। শুক্রবার মাঠে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়ে যান নোরাই মল্লিক। পরিবারের লোকেদের দাবি, ঘটনার দিন পাওনা টাকার নিতে তাঁদের বাড়িতে এসেছিলেন ভিন রাজ্যের ওই ব্যবসায়ীর দুই কর্মচারী। তারাই নোরাইকে অপহরণ করে ঝাড়খণ্ডে নিয়ে গিয়েছে। চার দিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না ওই কৃষকের।
পুলিশ জানিয়েছে, বুধবার সকালে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাধানগর থানা এলাকায় গঙ্গা নদীতে একটি দেহ ভাসতে দেখা গিয়েছিল। পুলিশ সেটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। হোয়াটস অ্যাপে ছবি দেখে নোরাই মল্লিকের দেহ শনাক্ত করেন পূর্ব বর্ধমানের ভাতারের আলিনগর গ্রামের বাসিন্দারা। দাবানলে মতো নোরাইয়ে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তেতে ওঠে এলাকা। ভাতারের আলিনগর গ্রামের চৌরাস্তা মোড়ে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয় পুলিশ।
ছবি: জয়ন্ত দাস
[হ্যাকারের পাল্লায় পড়ে কন্যাশ্রীর টাকা প্রতারণা রুখতে কলেজে সাইবার সুরক্ষার পাঠ]
সর্বশেষ খবর
-
‘অবিবাহিত’ প্রেমিকের বাড়িতে স্ত্রী-মেয়ে-জামাই! চক্ষু চড়কগাছ প্রেমিকার, প্রতিবাদ করায় ‘খুনের চেষ্টা’
-
ক্রিকেট কেরিয়ারের দুঃসময় ভুলে বিয়ের পিড়িতে রিঙ্কু, চূড়ান্ত দিনক্ষণ
-
আপাতত ফাঁকাই থাকবে বিধানসভার দ্বিতীয় শীর্ষ পদ! অথৈ জলে ডেপুটি স্পিকার নির্বাচন
-
আইএফএ শিল্ডের সম্ভাব্য সূচি ঘোষিত, কবে কথায় নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?
-
ইচ্ছামতো দাম নয়! পাইকারী বাজারে চিনির মূল্য বেধে দিল রাজ্য, মিলবে সুফল বাংলাতেও