নন্দন দত্ত, সিউড়ি: সন্দেহ স্ত্রীকে। সেই রাগে মদ্যপ অবস্থায় শাশুড়িকে বঁটি দিয়ে কোপাল জামাই। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুরের ডাকবাংলো পাড়ায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন শাশুড়ি। মল্লারপুর থানায় জামাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনার পর থেকেই পলাতক মদ্যপ জামাই।
অভিযুক্তের নাম সন্তোষ লেট। বাড়ি মল্লারপুর বাহিনা মোড়ে। পেশায় লরিচালক সন্তোষ বছর চারেক আগে মল্লারপুরের ডাকবাংলো পাড়ার মৌসুমি দাসকে বিয়ে করে। বছর দু’য়েকের কন্যা সন্তান আছে দম্পতির। বিয়ের পর থেকে সন্তোষ মদ্যপান করে বাড়ি ফিরে মৌসুমির উপর অত্যাচার করত বলে অভিযোগ। এনিয়ে সংসারে অশান্তি লেগেই ছিল। মাঝে ওই দম্পতি ডাকবাংলা পাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। কিন্তু তাতেও অশান্তি কমেনি। মাসখানেক আগে সন্তোষ চেন্নাই চলে যায়। বৃহস্পতিবার ফিরে সন্ধ্যায় মদ্যপ অবস্থায় পৌঁছে যায় শ্বশুরবাড়িতে। স্ত্রী এবং মেয়েকে নিজের বাড়িতে নিয়ে যেতে চায় সে। কিন্তু মৌসুমি যেতে অস্বীকার করে। সে নিয়ে শুরু হয় অশান্তি। মেয়েকে বাঁচাতে মা গীতা দাস ছুটে এলে সন্তোষ তার গলায় বঁটির কোপ মারে।
[শ্লীলতাহানির অভিযোগে উত্তাল বনগাঁ, স্কুলেই শিক্ষককে বেদম মার]
অল্পের জন্য রক্ষা পান শাশুড়ি গীতা। মৌসুমি বলেন, ‘আমি বিয়ের পরও পড়াশোনা বন্ধ করিনি। এখন মল্লারপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে উচ্চমাধ্যমিকে পড়ছি। তাতেই স্বামীর সন্দেহ হয়। আমাকে বার বার পড়াশোনা ছেড়ে দিতে বলে। কিন্তু আমি তাতে রাজি না হওয়ায় মদ খেয়ে অশান্তি করত। তাই শুক্রবার যখন আমাকে ফিরে যেতে বলে আমি ডিভোর্স চেয়েছিলাম। তখন সন্তোষ আমার উপর চড়াও হয়। মা বাঁচাতে গেলে বাড়ি থেকে নিয়ে আসা বঁটি দিয়ে মা’কে কোপ মারে। মা বসে যাওয়ায় প্রাণে বেঁচে যায়।’ গীতাদেবীকে মল্লারপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এদিকে কোনও অজ্ঞাত স্থান থেকে ফোনে অভিযুক্ত সন্তোষ জানায়, ‘আমি সংসারে শান্তি ফেরাতে নিজের ঘর ছেড়ে স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে উঠেছিলাম। কিছুটা বেশি আয়ের জন্য ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলাম। কিন্তু বৃহস্পতিবার যখন মল্লারপুরে ফিরি তখন স্ত্রী আমাকে ঘরের ভিতর আটকে দরজায় তালা দিয়ে পালিয়ে যায়। আমার সঙ্গে কোন কথাও বলছিল না। তাই আমি বিকেলের দিকে একটু নেশা করে শ্বশুর বাড়িতে গিয়ে মেয়েকে আদর করছিলাম। সে সময় আমার স্ত্রী ও শাশুড়ি বঁটি নিয়ে আমাকে মারতে আসে। আমি মারতে যায়নি।’
[রাজমিস্ত্রির ছদ্মবেশে বাজিমাত, ৪ সশস্ত্র দুষ্কৃতীকে ধরল পুলিশ]
সর্বশেষ খবর
-
বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার, সুপ্রিম কোর্টে বড় স্বস্তি ককরোচদের
-
হড়পা বানে বেঁচে ফিরে মহামারির গ্রাসে! আতঙ্ক পিছু ছাড়ছে না নেপালের, জারি হাই অ্যালার্ট
-
উত্তরবঙ্গের জন্য ‘ওয়েক-আপ কল’ নেপালের বিপর্যয়! পাহাড় নিয়ে সতর্ক রাজ্য
-
জলদানবের আগ্রাসনেও অটুট নেপালের সবুজবাড়ি! অলৌকিক কাণ্ড? উত্তর দিলেন বাড়ির মালিক
-
নতুন ইনডেক্স আনল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, জেনে নিন খুঁটিনাটি