সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীর সঙ্গে বনিবনা নেই৷ বিবাহবিচ্ছেদের তোড়জোড় চলছে৷ কিন্তু, স্বামী যে আর অপেক্ষা করতে রাজি নন! লুকিয়ে দ্বিতীয়বার বিয়ে করে ফেলেছেন তিনি৷ সেই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ঘটল বিপত্তি৷ বাড়ি থেকে তুলে নিয়ে গাছে বেঁধে জামাইকে গণপিটুনি দিলেন শ্বশুরবাড়ির লোকেরা৷ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভরতি করেছে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরে৷
[ শিক্ষকদের নিয়ে ‘আপত্তিকর’ ভিডিও পোস্ট, ৭ পড়ুয়ার শাস্তি প্রত্যাহার স্কুল কর্তৃপক্ষের]
বছর চারেক আগে ভালবেসে বিয়ে করেছিলেন বোলপুরের নুরপুর গ্রামের যুবক সন্দীপ মণ্ডল৷ হোমগার্ড পদে চাকরি করতেন তিনি৷ সন্দীপের স্ত্রী পিংকির বাপের বাড়িও নুরপুরেই৷ কিন্তু, তাঁদের দাম্পত্য জীবন সুখের হয়নি৷ পিংকির বাপের লোকেদের অভিযোগ, বিয়ের এক বছরের মধ্যেই স্বামী-স্ত্রীর অশান্তি শুরু হয়ে যায়৷ এদিকে দাম্পত্য নিয়ে টানাপোড়েন চলাকালীনই আবার মা হন প্রিয়াঙ্কা৷ শিশুপুত্রকে নিয়ে বাপের বাড়ি চলে যান তিনি৷ স্ত্রী চলে যাওয়ার পর চাকরি থেকে সাসপেন্ড হন সন্দীপ৷ তাঁর শ্বশুরবাড়ির লোকেদের দাবি, নুরপুর লাগোয়া একটি আদিবাসী গ্রামে গিয়ে ঝামেলা পাকিয়েছিলেন তিনি৷ তাই তাঁকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করে কর্তৃপক্ষ৷ বিবাহবিচ্ছেদের তোড়জোড় চলছিল৷
বিবাহবিচ্ছেদের তোড়জোড় চলছিল ঠিকই৷ কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে এখনও আইনি বিচ্ছেদ হয়নি৷ চাকরিও নেই৷ সন্দীপ ফের বিয়ে করেছেন বলে অভিযোগ৷ স্ত্রী পিংকির দাবি, সোশ্যাল মিডিয়ায় সন্দীপের দ্বিতীয় বিয়ের ছবি দেখেছেন তিনি৷ মঙ্গলবার রাতে তাঁকে বাড়ি থেকে তুলে আনেন শ্বশুরবাড়ির লোকেরা৷ গাছে বেঁধে শুরু হয় গণপিটুনি৷ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ সন্দীপ মজুমদারকে উদ্ধার করে বোলপুর থানার পুলিশ৷ এখন হাসপাতালে ভরতি তিনি৷ যদিও দ্বিতীয় বিয়ের ঘটনা অস্বীকার করেছেন সন্দীপ৷ এদিকে ছেলের সঙ্গে বউমার যে অশান্তি চলছিল, সেকথা স্বীকার করেছেন তাঁর মা গৌরী মজুমদার৷ তিনি জানিয়েছেন, স্ত্রীকে মারধরের অভিযোগে সন্দীপের বিরুদ্ধে বোলপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর শ্বশুরবাড়ির লোকেরা৷
[ সেপ্টেম্বর থেকেই অনলাইনে কেনা যাবে রবীন্দ্র রচনাবলী]
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’