নন্দন দত্ত, সিউড়ি: মাত্র কয়েক মাসের ব্যবধান৷ বীরভূমের খয়রাশোলে ফের গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দীপক ঘোষ৷ রবিবার ভরদুপুরে হিংলোর নদীর চরে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কতীরা৷ অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কোপও মারা হয় শাসকদলের নেতাকে৷ আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি দীপক ঘোষ৷ তবে এই ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে তৃণমূলের বীরভূমের জেলা নেতৃত্ব৷
[নির্ভয়াকাণ্ডের ছায়া রাজ্যে, গণধর্ষণের পর গৃহবধূর যৌনাঙ্গে ঢোকানো হল রড]
বীরভূমের খয়রাশোলে দীপক ঘোষ শাসকদলের দাপুটে নেতা হিসেবে পরিচিত৷ তিনি তৃণমূলের ব্লক সভাপতিও বটে৷ খয়রাশোলেই থাকেন দীপকবাবু৷ তবে তাঁর পৈত্রিক বাড়ি খয়রাশোল ব্লকের কেন্দ্রঘোরিয়া গ্রামে৷ রবিবার দুপুরে বাইকে চেপে গ্রামের বাড়ি থেকে খয়রাশোলে ফিরছিলেন শাসকদলের নেতা দীপক ঘোষ৷ আসার পথে, হিংলো নদীর চরে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীপকবাবুর চোয়ালে ও কোমরে গুলি লাগে৷ বাইকে থেকে পড়ে যান তিনি৷ এরপরই শাসকদলের ওই নেতাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ মেরে চম্পট দেয় দুষ্কৃতীরা৷ দীপক ঘোষকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে৷ পরে স্থানান্তরিত করা হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে৷ দীপক ঘোষের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷
কয়েক মাসে আগেও দীপকবাবুর উপর হামলা হয়েছিল৷ খয়রাশোলে তৃণমূল পার্টি অফিসে থেকে বাড়ি ফেরার পথে, তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা৷ সেবার চোখ ও চোয়ালের পাশ দিয়ে গুলি বেরিয়ে যায়৷ কোনওমতে প্রাণে বেঁচে যান শাসকদলের নেতা দীপক ঘোষ৷ কিন্তু, কারা বারবার হামলা চালাচ্ছে? এনিয়ে মুখে কুলুপ এঁটেছেন শাসকদলের বীরভূম জেলা নেতৃত্ব৷ তাদের বক্তব্য, পরিকল্পনামাফিক দীপক ঘোষের উপর হামলার চালানো হয়েছে৷ আগে থেকে হিংলো নদীর চরে ওত পেতে বসেছিল চারজন দুষ্কৃতী৷
[ ৭০০ জন বৃদ্ধার পায়ে হাত দিয়ে প্রণাম করে বিজয়া সারলেন বিধায়ক]
সর্বশেষ খবর
-
মেসির জন্য থমকে যাবে খেলা! লিওর জন্য বেনজির পদক্ষেপ আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের
-
‘উত্তমকুমার কখনও অতীত হবেন না’, মহানায়কের জন্মশতবর্ষে প্রসেনজিতের শ্রদ্ধাঞ্জলি
-
বারবার ঠিকানা বদলেও লাভ হল না! আর জি কর কাণ্ডে বেঙ্গালুরুতে গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন পুরপ্রধান
-
মহানায়কের জন্ম শতবর্ষে বর্ণাঢ্য আয়োজনে মুখ্যমন্ত্রী শুভেন্দু, রাজ্যজুড়ে ৪ দিনব্যাপী উত্তম-স্মরণ
-
এল নিনোয় বৃষ্টির ঘাটতি দেশে, বাংলায় বর্ষণ বেশি