দুই নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার দুই যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বীরভূমে। অভিযোগ, সামাজিক মাধ্যমে পরিচয়ের পর দুই নাবালিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে একই গ্রামের দুই যুবক। পরে ‘প্রেমের ফাঁদে’ ফেলে ডেকে নিয়ে গিয়ে তাদের যৌন হেনস্তা করেন তারা। পকসো আইনে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
রবিবার রাতে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার বোলপুর মহকুমা আদালতে হাজির করানো হলে তাঁদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। জানা গিয়েছে, দুই নাবালিকার সঙ্গে সামাজিক মাধ্যমেই যোগাযোগ হয়েছিল অভিযুক্তদের। প্রথমে পরিচয়, তারপর নিয়মিত কথাবার্তা এবং ধীরে ধীরে ঘনিষ্ঠতা। পরিবারের অভিযোগ, সেই সম্পর্ককে হাতিয়ার করেই দুই নাবালিকাকে ডেকে নিয়ে যায় তারা। এরপরই দুই নাবালিকার যৌন হেনস্থা করা হয়।
গোটা বিষয়টি জানতে পেরেই দুই নাবালিকার পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। করা হয়। এরপরই তদন্তে নামে পুলিশ। রবিবার রাতে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা সম্পর্কে দুই ভাই এবং একই গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘অবিবাহিত’ প্রেমিকের বাড়িতে স্ত্রী-মেয়ে-জামাই! চক্ষু চড়কগাছ প্রেমিকার, প্রতিবাদ করায় ‘খুনের চেষ্টা’
-
ক্রিকেট কেরিয়ারের দুঃসময় ভুলে বিয়ের পিড়িতে রিঙ্কু, চূড়ান্ত দিনক্ষণ
-
আপাতত ফাঁকাই থাকবে বিধানসভার দ্বিতীয় শীর্ষ পদ! অথৈ জলে ডেপুটি স্পিকার নির্বাচন
-
আইএফএ শিল্ডের সম্ভাব্য সূচি ঘোষিত, কবে কথায় নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?
-
ইচ্ছামতো দাম নয়! পাইকারী বাজারে চিনির মূল্য বেধে দিল রাজ্য, মিলবে সুফল বাংলাতেও