বাড়িতে অবৈধভাবে মজুত ১৮টি সিলিন্ডার! বিশেষ অভিযানে বনগাঁ থেকে গ্রেপ্তার বিশু শেখ

অবৈধ গ্যাস কারবারের বিরুদ্ধে আজ বুধবার সকালে গোপালনগর এলাকায় বিশেষ অভিযান চালায় গোপালনগর থানা এবং জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। অভিযান চলে বিশু শেখের বাড়িতেও।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৬, ১৭:৪৪

options
link
বাড়িতে অবৈধভাবে মজুত ১৮টি সিলিন্ডার! বিশেষ অভিযানে বনগাঁ থেকে গ্রেপ্তার বিশু শেখ
ধৃত বিশু শেখ।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ এবার বাংলার হেঁশেলেও। গত কয়েকদিন আগেই একধাক্কায় বেড়েছে রান্নার গ্যাসের দাম। দেখা দিচ্ছে গ্যাসের আকাল! রান্নার গ্যাস পেতে রাজ্যের বিভিন্ন প্রান্তে সকাল থেকে ডিলারদের কাছে গ্রাহকদের লম্বা লাইন। চূড়ান্ত ভোগান্তির মধ্যে সাধারণ মানুষ। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ময়দানে নেমে পড়েছে একদল অসাধু ব্যবসায়ী! শুরু হয়েছে কালোবাজারি। যদিও তা রুখতে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে জেলা পুলিশ প্রশাসন। এরই মধ্যে বেআইনিভাবে গ্যাস মজুতের অভিযোগে বনগাঁ থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার হয়েছে ১৮টি গ্যাস সিলিন্ডার-সহ একাধিক সামগ্রী। ধৃত ওই ব্যক্তি এতগুলি গ্যাসের সিলিন্ডার কেন মজুত রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম বিশু শেখ। অবৈধ গ্যাস কারবারের বিরুদ্ধে আজ বুধবার সকালে গোপালনগর এলাকায় বিশেষ অভিযান চালায় গোপালনগর থানা এবং জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। অভিযান চলে বিশু শেখের বাড়িতেও। সেখান থেকেই উদ্ধার হয় ১৮টি গ্যাস সিলিন্ডার। এছাড়াও অন্যান্য আরও আনুষঙ্গিক সামগ্রীও সেখান থেকে সিজ করা হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশের দাবি, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অটোতে গ্যাস ভরার কাজ করত ধৃত বিশু। আর সেই কারণেই একাধিক গ্যাস সিলিন্ডার মজুত করে রাখা হয়েছিল। যদিও এই বিষয়ে আরও অন্যান্যদিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। এমনকী আগামিদিনে অবৈধ গ্যাসকারবারীদের বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানিয়েছে বনগাঁ পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ধৃত ওই ব্যক্তির নাম বিশু শেখ। অবৈধ গ্যাস কারবারের বিরুদ্ধে আজ বুধবার সকালে গোপালনগর এলাকায় বিশেষ অভিযান চালায় গোপালনগর থানা এবং জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। অভিযান চলে বিশু শেখের বাড়িতেও। সেখান থেকেই উদ্ধার হয় ১৮টি গ্যাস সিলিন্ডার। এছাড়াও অন্যান্য আরও আনুষঙ্গিক সামগ্রীও সেখান থেকে সিজ করা হয়েছে বলে জানা যাচ্ছে।

যদিও এদিনই কালোবাজারি রুখতে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এবিষয়ে জেলাশাসক, পুলিশ সুপারদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। দরকার হলে যারা এমন দুঃসময়ে মানুষের পাশে না থেকে নিজেদের স্বার্থে গ্যাস মজুত করে রাখছেন, তাঁদের কাছ থেকে সরকার তা বাজেয়াপ্ত করবে। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার বিকেলেই গ্যাস ডিলারদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে বসতে চলেছেন বলে খবর।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.