সঞ্জিত ঘোষ, নদিয়া: ভোটের মুখে হামলার শিকার রানাঘাটের (Ranaghat) বিজেপি প্রার্থী। তাঁর গাড়িতে ব্যাপক ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা নদিয়ার শান্তিপুরে। পুলিশের উপস্থিতিতে আয়ত্তে আসে পরিস্থিতি।
জানা গিয়েছে, শান্তিপুর থানার আর পাড়া এলাকার ডংলিকা গ্রামে এক ব্যক্তির কাছ থেকে পুকুর লিজে নেওয়া রয়েছে রানাঘাটের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের। গ্রামের মানুষের অভিযোগ, সেই পুকুরের পাশের গাছ কেটে বিক্রি করে দিচ্ছিলেন সাংসদ। সেই ঘটনার প্রতিবাদ করেন স্থানীয়রা। বৃহস্পতিবার কেটে রাখা গাছ নিয়ে যেতে বাধা দেয় গ্রামবাসীরা। সেই খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে জগন্নাথ সরকার ঘটনাস্থলে যান।
[আরও পড়ুন: অবশেষে ইডির হাতে ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা, মিলল ভয়েস ক্লিপের সঙ্গে?]
অভিযোগ, তখনই এলাকার বাসিন্দারা সাংসদকে এলাকায় ঢুকতে বাধা দেয়। স্থানীয়দের দাবি, পালটা এলাকার দুই যুবককে মারধর করেন সাংসদের দেহরক্ষীরা। ঘটনায় আহত হন দুজন। অভিযোগ, এর পরই সাংসদের গাড়িতে হামলা চালায় উত্তেজিত গ্রামবাসীরা। যদিও এই ঘটনায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন জগন্নাথ সরকার। জগন্নাথের দাবি, দীর্ঘদিন ধরেই পুকুরের মাছ চুরি, নিরাপত্তা রক্ষীদের ঘরভাঙার মতো ঘটনা ঘটছে। সেই ঘটনা ও এদিনের হামলার নেপথ্যে তৃণমূল রয়েছে বলেই দাবি তাঁর। এবিষয়ে শান্তিপুর থানায় অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন জগন্নাথ সরকার। অন্যদিকে এই ঘটনায় এখনও উত্তেজনা ডংকিলা গ্রামে।
[আরও পড়ুন: উত্তরে প্রকৃতির দুই রূপ, হাঁসফাঁস গরমে পুড়ছে সমতল, তুষারের চাদরে ঢেকেছে সিকিম]
সর্বশেষ খবর
-
ফের পানশালায় মারামারি! নাইটক্লাবে গিয়ে গ্রেপ্তার সানরাইজার্স তারকা, সঙ্গে ছিলেন স্টোকসও
-
বারুইপুরে ‘খুন’ বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
-
আসানসোলেও এবার রোমিওদের যম! পুজোর আগেই রাস্তায় ‘দুর্গা স্কোয়াড’ বাহিনী, উদ্বোধনে অগ্নিমিত্রা
-
সেপ্টেম্বরে ৪ দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, বন্ধ থাকবে এটিএম! চরম সমস্যার আশঙ্কা
-
তৃণমূল কাউন্সিলরকে তাড়া জনতার, সামাল দিতে লাঠিচার্জ-কাঁদানে গ্যাস পুলিশের, দুর্গাপুরে ধুন্ধুমার