প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গ সফরের দিনেই গেরুয়া শিবিরে ভাঙন! বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার প্রভারী প্রমূখ রূপক পাঁজা। শনিবার দুর্গাপুরে জেলা তৃণমূলের কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত থেকে তিনি তৃণমূলের পতাকা ধরেন ।
আরও পড়ুন:
তৃণমূলে যোগ দেওয়ার পরই বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। বিস্ফোরক দাবি করে রূপকের আরও দাবি, কয়লা পাচার কাণ্ডের কিংপিং অনুপ মাঝির সঙ্গে যোগাযোগ রয়েছে জিতেন্দ্রর। আরও অভিযোগ, আসানসোলের বিজেপি নেতারা কয়লা, বালি চুরির সঙ্গে যুক্ত। রূপক বলেন, “দীর্ঘদিন বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও সেখানে আমি প্রত্যাশিত কাজের পরিবেশ পাইনি। দলের ভেতরে অনেক অসঙ্গতি ও অগণতান্ত্রিক আচরণ রয়েছে। বিজেপির নেতারা কয়লা চুরি, বালি চুরির সঙ্গেও যুক্ত। অনুপ মাঝির সঙ্গে ও সরাসরি যোগ রয়েছে জিতেন্দ্র তিওয়ারির।” রূপকের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি বলেন, “ওঁর প্রতি আমার শুভেচ্ছা থাকল।”
তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বঙ্গের উন্নয়ন আমাকে অনুপ্রাণিত করেছে। সেই কারণেই আমি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম। রাজ্যের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে ও মানুষের পাশে দাঁড়াতে আমি এখন থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবেই কাজ করতে চাই। মানুষের জন্য কাজ করাই প্রধান লক্ষ্য হবে।” তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল থেকে অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। কারণ তাঁরা বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই রাজ্যের প্রকৃত উন্নয়ন সম্ভব।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অভীকদের উত্তরণের নেপথ্যে স্বাস্থ্যদপ্তরের মাথারা! ‘থ্রেট কালচার’ তদন্তে বিস্ফোরক মোড়
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’