Cooch Behar

দিনহাটার গেরুয়া শিবিরে ভাঙন, তৃণমূলে ফিরলেন নিশীথ ‘ঘনিষ্ঠ’ বিজেপি নেতা

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের 'ঘনিষ্ঠ' জয়দীপের দলবদল বিজেপির জন্য বড় ধাক্কা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৮, ২০২৪, ০৯:১৭

options
link
দিনহাটার গেরুয়া শিবিরে ভাঙন, তৃণমূলে ফিরলেন নিশীথ ‘ঘনিষ্ঠ’ বিজেপি নেতা

বিক্রম রায়, কোচবিহার: লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে বড় ভাঙন। দলের অন্যতম জেলা সম্পাদক, দিনহাটার বাসিন্দা জয়দীপ ঘোষ পদ্মফুল ছেড়ে ঘাসফুলে ফিরলেন। গত পুরসভা নির্বাচনের পর তিনি দলবদল করে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। রবিবার রাতে ফের দলবদল করলেন তিনি। এদিন জেলা কার্যালয়ে তাঁর হাতে দলীয় পতাকা দিয়ে স্বাগত জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

Advertisement

এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, ‘‘জয়দীপ ঘরে ফিরে এসেছে, এটাই বড় বিষয়। গত কয়েকমাসে ও বুঝতে পেরেছে বিজেপিতে কেউ থাকতে পারে না। আসল ঘর কোনটি, সেটা ওর কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। নিজের ঘরের লোকেরা বকা দিলেও যে তার মধ্যে আন্তরিকতা থাকে, সেটা জয়দীপ উপলব্ধি করতে পেরেছে। এখানে তাঁকে যোগ্যতা অনুযায়ী কাজে লাগানো হবে।’’ তৃণমূলের জেলা সভাপতি বলেন, ‘‘নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে জয়দীপ দলবদল করেছিলেন। তবে আলোচনার মধ্য দিয়ে সেটা মিটে গিয়েছে। দল তাঁকে যোগ্য মর্যাদা দেবে।’’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দেশের অপমানে মালদ্বীপকে বয়কট! ‘অতিথি দেব ভব’ সংস্কৃতির পাঠ দিলেন ভারতীয় তারকারা]

প্রসঙ্গত, দিনহাটায় বিজেপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে জয়দীপবাবুর যথেষ্ট অবদান ছিল। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের অন্যতম হাতিয়ার ছিলেন তিনি। বিজেপির পক্ষ থেকে এজন‌্য তাঁর নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীও দেওয়া হয়েছিল। ফলে এদিন তাঁর দলবদলে কার্যত চাপের মুখে গেরুয়া শিবির। যদিও এটা কোনও ব‌্যাপার নয় বলে উড়িয়ে দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। দলের জেলা সভাপতি ও বিধায়ক সুকুমার রায় সাফ জানান, “জয়দীপ ঘোষ চলে যাওয়ায় দলের কোনও ক্ষতি হবে না। ওর বিরুদ্ধে খুন-সহ বিভিন্ন মামলা রয়েছে। সেই ঘটনায় তাঁকে ভয় দেখিয়ে তৃণমূল যোগদান করিয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: ভরা ব্রিগেডে নজরুলের কবিতা ভুললেন মীনাক্ষী, সাফাই দিতে গিয়ে মমতাকে খোঁচা সেলিমের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.