বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেত্রীর দেওর। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে। ঘটনায় তীব্র রাজনৈতিক শোরগোল ছড়িয়েছে। সমালোচনায় সরব তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপি এই ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে।
আরও পড়ুন:
ধর্ষণের ঘটনাটি ঘটেছে গতকাল, শনিবার রাতে! আলিপুরদুয়ারের টোটোপাড়া ২ গ্রাম পঞ্চায়েতের কার্জিপাড়া এলাকায় বাস ওই বছর ৬০-এর বৃদ্ধার। অভিযুক্ত ব্যক্তির নাম তপনকুমার দাস। তাঁর বাড়ি শামুকতলা থানার কার্জিপাড়া এলাকাতেই।
ওই বৃদ্ধা রাতে বাড়িতেই ছিলেন। সেসময় তপনকুমার দাস ওই বৃদ্ধাকে ধর্ষণ করে বলে অভিযোগ। সেসময় বৃদ্ধার ছেলে বাড়ি ফিরে ওই অত্যাচারের ঘটনা দেখে ফেলে। ওই ব্যক্তিকে ধরেও ফেলা হয়। যদিও কোনওরকমে ওই ব্যক্তি এলাকা থেকে পালিয়ে যায়। রাত ন’টা নাগাদ থানায় গিয়ে বৃদ্ধার ছেলে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ দ্রুত ঘটনার তদন্ত শুরু করে। রাতেই ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গিয়েছে, ধৃতের বউদি আলিপুরদুয়ার দু’নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী। তাঁর দাদা দেবেন্দ্রচন্দ্র দাস এলাকার তাবর বিজেপি নেতা। স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘিরে প্রবল শোরগোল ছড়িয়েছে। ভোটের আগে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা নিয়ে আসরে নেমে পড়েছে তৃণমূল। টোটোপাড়া ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা চিন্ময় কার্যী জানিয়েছেন, অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন। ঘটনার পর বিজেপির তরফে কেউ মুখ খোলেনি।
এদিন ধৃতকে আলিপুরদুয়ার আদালতে তোলা হয়। নিজেদের হেফাজতে নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এই ঘটনা বিধানসভা ভোটে প্রভাব ফেলতে পারে। তেমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কৃতীর ‘বিতর্কিত’ রাখি বিজ্ঞাপন বয়কটের প্রশংসা, প্রকৃত পৌরুষের পাঠ পড়ালেন ‘লক্ষ্মণ’ সুনীল
-
ছেলের সঙ্গে একই কুঠুরিতে বন্দি নির্মল! সময় কাটছে কীভাবে?
-
‘খেলাচ্ছলে’ জোড়া উইকেট, ঈশানদের চমক দিয়ে কীভাবে বল হাতেও সফল? রহস্য ফাঁস বৈভবের
-
খাড়গের সভাস্থলে ‘শুদ্ধিকরণ’, ২০ দিন ঘুম ভাঙল রাহুলের, দলিতের অপমানে সুবিচার দাবি
-
ডেঙ্গু নির্মূলের লক্ষ্যে ‘স্পেশাল ড্রাইভে’ অগ্নিমিত্রা, এসপ্ল্যানেড থেকে পুরনিগম ও মেট্রোর যৌথ অভিযান