Dilip Ghosh

‘২০২১-এ গঙ্গায় তৃণমূলের তর্পণ করব’, ফের বেলাগাম দিলীপ ঘোষ

দলীয় কর্মী খুন প্রসঙ্গেও শাসকদলকে আক্রমণ করেন রাজ্য বিজেপির সভাপতি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২০, ২১:০৪

options
link
‘২০২১-এ গঙ্গায় তৃণমূলের তর্পণ করব’, ফের বেলাগাম দিলীপ ঘোষ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরে বিজেপির ‘শহিদ’দের তর্পণ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়েছে গেরুয়া শিবির (BJP)। গোটা ঘটনার পিছনে বারবার জড়িয়েছে তৃণমূলের নাম। এবার সেই তর্পণ ইস্যুতে শাসকদলকে বিঁধলেন দিলীপ ঘোষ। বললেন, “২০২১-এ গঙ্গায় তৃণমূলের তর্পণ করব আমরা।”

Advertisement

আসন্ন বিধানসভা ভোটে বিজেপির জয় নিশ্চিত, এদিন ফের একথাই বুঝিয়ে দেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শাসকদলকে বিঁধে বলেন, “আমি সব মন্দিরে গিয়ে প্রার্থনা করেছি ২০২১-এ শুভ শক্তির জয় হোক। অশুভ শক্তির বিনাশ হোক শীঘ্রই। কাল আমাদের শহিদ তর্পণ করতেও বাধা দিয়েছে। ২০২১-এ গঙ্গায় তৃণমূলের তর্পণ করব আমরা।” এছাড়াও একাধিক ইস্যুতে এদিন রাজ্য সরকারকে আক্রমণ করেন বিজেপি সাংসদ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অভিনব শ্রদ্ধাজ্ঞাপন, সুশান্তের মূর্তি বানিয়ে তাক লাগালেন বাংলার এই মোমশিল্পী]

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) গলায় বারবার শোনা গিয়েছে, কেন্দ্র সহযোগিতা করছে না, টাকা দিচ্ছে না। সে প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “তৃণমূলের খালি টাকা চাই। ওদের তো সব থেকে বেশি টাকা মদ থেকে আসে। অন্য বড় রাজ্য কীভাবে চলছে! তাঁরা তো এত টাকা টাকা করছে না!” তৃণমূল কর্মী খুন প্রসঙ্গে বলেন, নিজেদের দলের অশান্তিতে কর্মীরা খুন হচ্ছে, কিন্তু দোষ দেওয়া হচ্ছে বিজেপিকে। এরপরই মুখ্যমন্ত্রীকে বিঁধে তিনি বলেন, “আগে বাংলায় একটা কুকুর মরলেও মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্ত চাইতেন। এখন সিবিআই তদন্ত চাইলেও তা হচ্ছে না।” বিজেপি কর্মীদের মৃত্যু প্রসঙ্গেও রাজ্যকে একহাত নেন দিলীপ ঘোষ।

Advertisement

[আরও পড়ুন: মাথাভাঙায় বাড়িতে ঢুকিয়ে তৃণমূল কর্মীকে কুপিয়ে ‘খুন’, কাঠগড়ায় বিজেপি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.