Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Uttarakhand Tunnel

ফের উত্তরাখণ্ডের টানেলে দুর্ঘটনা, সুড়ঙ্গে আচমকা জলস্রোত-ধস, ভিতরে আটকে অন্তত ১০ শ্রমিক

চামোলি জেলায় একটি সুড়ঙ্গে কাজ করছিলে ১৮ জন শ্রমিক। হঠাৎ তীব্র জলস্রোত ভেসে যান শ্রমিকরা। এইসঙ্গে ধস নামে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ২১:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ২১:২৫

options
link
ফের উত্তরাখণ্ডের টানেলে দুর্ঘটনা, সুড়ঙ্গে আচমকা জলস্রোত-ধস, ভিতরে আটকে অন্তত ১০ শ্রমিক zoom
ছবি: সংগৃহীত।
Advertisement

ফের উত্তরাখণ্ডের সুড়ঙ্গে দুর্ঘটনা। চামোলি জেলায় একটি সুড়ঙ্গে কাজ করছিলে ১৮ জন শ্রমিক। হঠাৎ তীব্র জলস্রোত ভেসে যান তাঁরা। এইসঙ্গে ধস নামে। এই ঘটনার জেরে ভিতরে অন্তত ১০ জন নির্মাণ শ্রমিক আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। পিপলকোটিতে তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের প্রকল্পের কাজ চলছিল। দ্রুত শুরু হয়েছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ৮ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।

চামোলির পুলিশকর্তা সুরজিৎ সিং পওয়ার জানান, জলস্রোত অত্যন্ত বেশি ছিল। এর ফলেই ভিতরে থাকা শ্রমিকরা নিজেদের রক্ষা করতে পারেননি। অনেকটা দূরে তারা ভেসে যান। এটি একটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গ। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সুড়ঙ্গের ভেতর বিপুল পরিমাণ ধস নামে। এরপরেই ধেয়ে আসে জলস্রোত। সেই সময় ভিতরে কর্মরত ওই শিফটের শ্রমিকরা ভেতরে আটকে পড়েন। সুরজিৎ বলেন, আশা করছি আগামী কয়েক ঘণ্টার মধ্যে বাকিদের উদ্ধার করা সম্ভব হবে।

Advertisement

যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজের নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি জানিয়েছেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। নিয়মিত খবরাখবর নিচ্ছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-র সদস্যরা যৌথভাবে ধ্বংসস্তূপে আটকে পড়া কর্মীদের উদ্ধারে প্রাণপন চেষ্টা চালাচ্ছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.