Saumitra Khan

হাই কোর্টের নির্দেশে আদালতে আত্মসমর্পণ সৌমিত্রর, পুরনো চারটি মামলায় পেলেন জামিন

বিষ্ণুপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন সাংসদ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৪, ২০২৩, ১৭:০৯

options
link
হাই কোর্টের নির্দেশে আদালতে আত্মসমর্পণ সৌমিত্রর, পুরনো চারটি মামলায় পেলেন জামিন

টিটুন মল্লিক, বাঁকুড়া: কলকাতা হাই কোর্টের নির্দেশের পর পুরনো চারটি মামলায় আগাম জামিন পেতে আত্মসমর্পণ বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর। শনিবার বিষ্ণুপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন সাংসদ। তাঁর আইনজীবী জানিয়েছেন, আত্মসমর্পণের পর জামিনের আবেদন করা হয়।

Advertisement

২০১৯ সালের পাত্রসায়ের ও বিষ্ণুপুর থানায় দুটি পৃথক মামলা দায়ের হয়। ২০২৩ সালে সোনামুখী থানাতেও দুটি পৃথক মামলা দায়ের হয় সাংসদ সৌমিত্র খাঁর নামে। তার মধ্যে একটি মামলা সোনামুখী থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করে সাংসদের বিরুদ্ধে। সাংসদের বিরুদ্ধে অভিযোগ, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আন্দোলনে যোগ দিয়ে সাংসদ সরাসরি সোনামুখীর আইসিকে হুমকি দিয়েছিলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘বাবাকে জিজ্ঞেস করুন শুভেন্দু’, অধিকারী পরিবারের সম্পত্তির ‘পর্দাফাঁস’ কুণালের]

সাংসদের আইনজীবীর দাবি, সোনামুখী থানায় পুলিশের করা সেই স্বতঃপ্রণোদিত মামলা-সহ মোট চারটিতে হাই কোর্ট সাংসদকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের ভিত্তিতেই এদিন সাংসদ আত্মসমর্পণ করেন। সাংসদ বলেন, “যারা চুরি করে তাদের সাজা হচ্ছে না। অথচ যারা প্রতিবাদ করে তাদের হয়রানি করা হয়। এই মামলাগুলি তারই প্রমাণ।” যদিও তাঁর আত্মসমর্পণ নিয়ে জেলার রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা।

Advertisement

[আরও পড়ুন: TET পাশ না করেই মানিকের আমলে নিয়োগ! ৯৪ শিক্ষকের চাকরি বাতিল প্রাথমিক শিক্ষা পর্ষদের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.