রাজ্যের ক্ষমতায় আসার পর দলীয় শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। বারবারই তাঁর মুখে শোনা গিয়েছিল হুঁশিয়ারি – শৃঙ্খলা ভাঙলে দলের যত বড় নেতাই হোক না কেন, কড়া পদক্ষেপ নেওয়া হবে। ক্ষমতায় এসেছে বলে যে কেউ যা খুশি করতে পারবে না। এ যে শুধু কথার কথা নয়, কাজেও হচ্ছে, তার প্রমাণ মিলল সিউড়িতে। দলবিরোধী কাজের অভিযোগ পেতেই চার বিজেপি কার্যকর্তাকে শোকজের নোটিস পাঠানো হল। তিনদিনের মধ্যে সদুত্তর না পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে বহিষ্কারের মতো কঠোর পদক্ষেপ করবে দল। গোটা বিষয়টি সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করেছেন বিজেপির শহর সভাপতি সুনয়ন ভাণ্ডারি। তিনি স্পষ্ট জানিয়েছেন, দলের শৃঙ্খলাই অগ্রাধিকার, ক্ষমতা নয়।
আরও পড়ুন:
দিন কয়েক আগে সিউড়ির প্রাক্তন বিধায়ক বিকাশ রায়চৌধুরীর এক অস্থায়ী বাসভবনের তালা ভেঙে ত্রানের ত্রিপল, কম্বল উদ্ধার হয়। সেসময় ঘটনাস্থলে বিজেপির ওই চার কার্যকর্তা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। তার প্রত্যক্ষ প্রমাণও পেয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। প্রাক্তন বিধায়কের বাড়িতে যা ঘটেছিল, তার মধ্যে বিজেপি কার্যকর্তাদের যোগ দেওয়া দলবিরোধী বলেই মনে করছে শাসকদল।
স্থানীয় সূ্ত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে সিউড়ির প্রাক্তন বিধায়ক বিকাশ রায়চৌধুরীর এক অস্থায়ী বাসভবনের তালা ভেঙে ত্রানের ত্রিপল, কম্বল উদ্ধার হয়। সেসময় ঘটনাস্থলে বিজেপির ওই চার কার্যকর্তা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। তার প্রত্যক্ষ প্রমাণও পেয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। প্রাক্তন বিধায়কের বাড়িতে যা ঘটেছিল, তার মধ্যে বিজেপি কার্যকর্তাদের যোগ দেওয়া দলবিরোধী বলেই মনে করছে শাসকদল। বিজেপির দাবি, যেদিন এই ঘটনা ঘটে সেদিনই প্রাক্তন বিধায়ক জেলা প্রশাসনকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, তাঁর বাড়িতে ত্রাণের ত্রিপল, কম্বল রয়েছে। জেলাশাসককে সেসব সরকারি হেফাজতে নিয়ে নেওয়ার অনুরোধও জানিয়েছিলেন।

সিউড়ি টাউনের বিজেপি সুনয়ন ভাণ্ডারির বক্তব্য, ‘‘আমরা দলের নেতা-কর্মীদের বারবার বলেছি, কোনও ক্ষমতা দেখিয়ে মানুষের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। মানুষের যেন মনে না হয় যে বিজেপি ক্ষমতায় এসে আস্ফালন দেখাচ্ছে। কিন্তু তারপরও তাঁরা এমন কিছু করেছেন যাতে আমরা শোকজ করতে বাধ্য করছি। জানতে চাই, তাঁরা কেন এমন কাজ করলেন। তিনদিনের মধ্যে তাঁরা জবাব না দিলে আমরা বহিষ্কারের ব্যাপারে ভাবনাচিন্তা করব।”
কিন্তু তারই মধ্যে বাড়ির তালা ভেঙে জিনিসপত্র উদ্ধার ও লুটপাটের ঘটনা ঘটে। আর তাতে বিজেপি কার্যকর্তারা জড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে, এমনই মনে করছে জেলার দলীয় নেতৃত্ব। বিষয়টি নিয়ে সিউড়ি টাউনের বিজেপি সুনয়ন ভাণ্ডারির বক্তব্য, ‘‘আমরা দলের নেতা-কর্মীদের বারবার বলেছি, কোনও ক্ষমতা দেখিয়ে মানুষের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। মানুষের যেন মনে না হয় যে বিজেপি ক্ষমতায় এসে আস্ফালন দেখাচ্ছে। কিন্তু তারপরও তাঁরা এমন কিছু করেছেন যাতে আমরা শোকজ করতে বাধ্য করছি। জানতে চাই, তাঁরা কেন এমন কাজ করলেন। তিনদিনের মধ্যে তাঁরা জবাব না দিলে আমরা বহিষ্কারের ব্যাপারে ভাবনাচিন্তা করব।” সিউড়ির এই ঘটনায় জেলা নেতৃত্বের প্রশংসা সকলের মুখে মুখে। আমজনতা বলছেন, বিজেপি রাজধর্ম পালন করছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাজনৈতিক ‘শত্রুতা’ ভুলে উত্তম স্মরণ মঞ্চে একসঙ্গে গান রাজ-কৌস্তভের, বদলাচ্ছে সমীকরণ?
-
ফুটবল কুড়োতে যাওয়াই হল কাল! ঝিলে তলিয়ে গেল কিশোর, রাতভর তল্লাশির পর উদ্ধার দেহ
-
আরএসএসে যোগের অপরাধে দুই শিক্ষককে সাসপেন্ড! ট্রাইব্যুনালে বড় ধাক্কা কর্নাটক সরকারের
-
রুশ তেল না কিনলেই ইউক্রেন যুদ্ধ থেমে যাবে? জেলেনস্কির দেশে বসে ট্রাম্পকে খোঁচা জয়শংকরের
-
মনামীকে ‘কলার খোসা’ খোঁচা নিয়ে তুলকালাম, ‘বিগ বসে’র ঘরে কেঁদে ভাসালেন ঝিলম