Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৬ জুন ২০২৬
Diamond Harbour

দেদার হুমকি, দুর্নীতি! এবার পুলিশের জালে অভিষেক ঘনিষ্ঠ শিক্ষক নেতা মইদুল

পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তারির আশঙ্কায় পালানোর সময় তাঁকে আটক করে ডায়মন্ড হারবার থানা।

Advertisement
সুরজিৎ দেব
সুরজিৎ দেব

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১১:৫২

link
সুরজিৎ দেব
সুরজিৎ দেব

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১১:৫২

options
link
দেদার হুমকি, দুর্নীতি! এবার পুলিশের জালে অভিষেক ঘনিষ্ঠ শিক্ষক নেতা মইদুল zoom
আটক অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের শিক্ষা সেলের প্রাক্তন রাজ্য সম্পাদক মইদুল ইসলাম। ফাইল ছবি

রাজ্যে পালাবদলের পর তৃণমূল নেতাদের দেদার বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ চলছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন তৃণমূলের শিক্ষক নেতাও। ক্ষমতার জোরে দুর্নীতি আর হুমকির অভিযোগে সোমবার ভোরে তৃণমূলের প্রাথমিক শিক্ষা সেলের প্রাক্তন রাজ্য সভাপতি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ জনপ্রিয় নেতা মইদুল ইসলামকে আটক করল ডায়মন্ড হারবার থানার পুলিশ। আপাতত তাঁকে থানায় আটকে জিজ্ঞাসাবাদ চলছে বলে খবর।

ডায়মন্ড হারবারের বাঁশুলডাঙার বাসিন্দা মইদুল ইসলাম প্রথমে সিপিএম সমর্থক ছিলেন। পরে রাজ্য তৃণমূল সরকার প্রতিষ্ঠা হওয়ার পর শিবির বদল করেন। পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ হওয়ার পর তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে মইদুলের। শোনা যায়, সেই প্রভাবেই মইদুল তৃণমূলের শিক্ষা সংগঠনের রাজ্য সভাপতি হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে নানা সময়ে নানা অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে। একবার মইদুলের বাড়িতে তল্লাশিও চালায় পুলিশ। সেসময় দীর্ঘক্ষণ গৃহবন্দি ছিলেন মইদুল।

ডায়মন্ড হারবারের বাঁশুলডাঙার বাসিন্দা মইদুল ইসলাম প্রথমে সিপিএম সমর্থক ছিলেন। পরে রাজ্য তৃণমূল সরকার প্রতিষ্ঠা হওয়ার পর শিবির বদল করেন। পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ হওয়ার পর তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে মইদুলের। শোনা যায়, সেই প্রভাবেই মইদুল তৃণমূলের শিক্ষা সংগঠনের রাজ্য সভাপতি হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে নানা সময়ে নানা অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে। একবার মইদুলের বাড়িতে তল্লাশিও চালায় পুলিশ। সেসময় দীর্ঘক্ষণ গৃহবন্দি ছিলেন মইদুল। নিরাপত্তা নিয়ে আতঙ্কিতও হয়ে পড়েছিলেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সূত্রের খবর, বিপদ বুঝে সোমবার ভোরে বাইক নিয়ে পালাচ্ছিলেন তিনি। হটুগঞ্জ এলাকা থেকে পুলিশ মইদুলকে আটক করে।পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিকরা নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করছিলেন, সেসময় টানা ইডি দপ্তরের বাইরে ছিলেন মইদুল। রাত ১০টায় অভিষেক বেরনোর পর মইদুলও ডায়মন্ড হারবারের বাড়িতে ফেরেন।

অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের সঙ্গে মইদুল ইসলাম। ছবি: ফেসবুক

এবার রাজ্যে বিজেপি সরকার আসার পর মইদুলের বিরুদ্ধে একের পর এক অভিযোগের ফাইল খোলা হয়। সূত্রের খবর, বিপদ বুঝে সোমবার ভোরে বাইক নিয়ে পালাচ্ছিলেন তিনি। হটুগঞ্জ এলাকা থেকে পুলিশ মইদুলকে আটক করে।পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিকরা নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করছিলেন, সেসময় টানা ইডি দপ্তরের বাইরে ছিলেন মইদুল। রাত ১০টায় অভিষেক বেরনোর পর মইদুলও ডায়মন্ড হারবারের বাড়িতে ফেরেন। তখনই তাঁর গতিবিধির দিকে নজর রেখেছিল পুলিশ।

যদিও এমন  কিছু যে ঘটবে, সেই আন্দাজ করেছিলেন মইদুল। রাজ্য পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারে, এই আশঙ্কায় দিন কয়েক আগে ফেসবুকে বার্তাও দিতে দেখা যায়। ওয়াকিবহালের মহলের মত, মইদুলের গ্রেপ্তারি এবার সময়ের অপেক্ষা মাত্র।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.