১৫ জুনের মধ্যে স্টেশন লাগোয়া জমিতে থাকা অবৈধ দোকান সরিয়ে ফেলার নোটিস দিয়েছিল রেল কর্তৃপক্ষ। কিন্তু তারপরেও কথা কানে তোলেননি হকাররা। শেষমেষ সোমবার মাঝরাতেই হাবড়া স্টেশনে (Habra Station) নামল বুলডোজার। একে একে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় অবৈধ দোকানগুলি। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত সাড়ে বারোটা নাগাদ হাবড়া স্টেশন চত্বর ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। উপস্থিত ছিল বনগাঁ-বারাসত জিআরপি ও রাজ্য পুলিশও। রেলের জমি খালি করতে শুরু হয় মাইকিং। ঘটনাস্থলে ভিড় জমান হকাররা।
এই বিষয়ে আরও খবর
রেলের তরফে খবর, চলতি মাসের শুরুতে নোটিস দেওয়া হলেও হকাররা নিজেরা দোকান সরিয়ে নেননি। বেশ কয়েকদিন সময় দিয়ে তারপরেই বুলডোজার নামিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। রেলের জমিতে বেশ কয়েকটি পাকা ঘরও তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। সেগুলিও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় সোমবার রাতেই। রেলের জমিতে সিপিএমের একটি পার্টি অফিসও ছিল বলে অভিযোগ। বুলডোজার অ্যাকশনে তাও ভেঙে ফেলা হয়েছে। এরপরই বামকর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন স্টেশন চত্বরে। এলাকা খালি করতে বললে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিক্ষুব্ধরা।

উত্তর ২৪ পরগনার অন্যতম ব্যস্ততম স্টেশন হাবড়া। প্রতিদিন হাজারে হাজারে নিত্যযাত্রীদের আনাগোনা লেগেই থাকে। আর এই স্টেশন চত্বরেই কার্যত ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল অবৈধ দোকানপাট। ফলে ব্যস্ততার সময়ে গোটা এলাকাজুড়ে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে নিত্যযাত্রীদের ক্ষোভও ছিল। এবার রাজ্যে পালাবদল হতেই একে একে স্টেশন চত্বরগুলিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে উদ্যোগী সরকার। এর আগেও হাওড়া ও শিয়ালদহ স্টেশনের পাশাপাশি যাদবপুর, দমদম স্টেশনে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চালিয়েছে রেল। তবে দোকানদারদের একাংশের অভিযোগ, এভাবে দোকানপাট গুঁড়িয়ে দেওয়া বেআইনি। রুটিরুজির প্রশ্ন তুলে দিকে দিকে বিক্ষোভ-মিছিলও করছেন হকাররা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা



