Raidighi

ভোট আবহেই রায়দিঘিতে খুন বিজেপি কর্মী, অভিযোগের তির তৃণমূলের দিকে

তদন্তকারীদের দাবি, ত্রিকোণ প্রেমের জেরে এই খুনের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে এই ঘটনায় মৃতের স্ত্রী এবং তাঁর প্রেমিককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। 

সুরজিৎ দেব
সুরজিৎ দেব

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৬, ১৩:৪৫

options
link
ভোট আবহেই রায়দিঘিতে খুন বিজেপি কর্মী, অভিযোগের তির তৃণমূলের দিকে
শোকস্তব্ধ গোটা পরিবার

ভোট আবহের মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে (Raidighi) উদ্ধার বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ। নৃশংসভাবে গলা কেটে খুনের অভিযোগ। মৃত ওই ব্যক্তির নাম কিশোর দাস। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে রায়দিঘি বিধানসভার ২১৬ নম্বর বুথের মেনা গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। কীভাবে এবং কেন এই খুনের ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও তদন্তকারীদের দাবি, ঘটনার পিছনে রাজনৈতিক কোনও যোগ নেই। ত্রিকোন প্রেমের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে মৃতের স্ত্রী অনিমা এবং তাঁর প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

ধৃত দুজনের নাম অনিমা দাস এবং গোবিন্দ হালদার। দুজনেই একই পাড়ার বাসিন্দা বলে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে এলাকায় একটি কালীপুজো চলছিল। সেখানেই ছিলেন কিশোর। অভিযোগ, সেখান থেকে তাঁকে ফোন করে ডেকে গলা কেটে খুন করা হয়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান রায়দিঘি বিধানসভার বিজেপি প্রার্থী পলাশ রানা। তাঁর দাবি, খুন হওয়া ওই ব্যক্তি বিজেপি কর্মী। নির্বাচনের আগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীকে খুন করে এলাকায় উত্তেজনা তৈরি করছে। ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে।

Advertisement
রায়দিঘি বিধানসভার বিজেপি প্রার্থী পলাশ রানা।

বিজেপির এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার। তাঁর দাবি, পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে। এমনকী মিথ্যেই রাজনীতিতে রূপ দিয়ে বিজেপি সস্তা ফয়দা লোটার চেষ্টা করছে বলেও অভিযোগ তৃণমূল সাংসদের।

যদিও বিজেপির এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার। তাঁর দাবি, পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে। এমনকী মিথ্যেই রাজনীতিতে রূপ দিয়ে বিজেপি সস্তা ফয়দা লোটার চেষ্টা করছে বলেও অভিযোগ তৃণমূল সাংসদের। এদিকে ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার। অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে ফুঁসছে এলাকার মানুষজন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.