Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
West Bengal Assembly Election

নাম উঠল কজনের, বাদ গেল কারা? গভীর রাতে কমিশনের অতিরিক্ত তালিকায় সবটাই ধোঁয়াশা

প্রযুক্তিগত কারণে সব বুথের তালিকা ডাউনলোড হচ্ছে না বলেও অভিযোগ সামনে আসছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৬, ১৪:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৬, ১৪:১৩

options
link
নাম উঠল কজনের, বাদ গেল কারা? গভীর রাতে কমিশনের অতিরিক্ত তালিকায় সবটাই ধোঁয়াশা zoom
ফাইল ছবি।

অতিরিক্ত তালিকা প্রকাশ করতে গিয়ে নির্বাচন কমিশনের অন্দরের চরম বিশৃঙ্খলা এবং অব্যবস্থা একেবারে প্রকাশ্যে চলে এল। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কেটে গিয়েছে প্রায় ২২ দিন। কিন্তু অতিরিক্ত তালিকা প্রকাশ করতে গিয়ে হিমশিম অবস্থা হল নির্বাচন কমিশনের। একাধিক প্রশ্নের মুখে দাঁড়িয়ে প্রথম দফার তালিকা প্রকাশ করতে মধ্যরাত হয়ে গেল। কিন্তু কত নামের নিষ্পত্তি তালিকা বার করা হয়েছে সে বিষয়ে কমিশনের তরফে কিছু জানানো হয়নি। এমনকী কত নাম বাদ পড়েছে সেই সংখ্যাও এখনও পর্যন্ত জানানো হয়নি। ফলে কতজনের নাম উঠল বা বাদ গেল তা নিয়ে ধোঁয়াশা থেকে গিয়েছে। যা নিয়ে রীতিমতো কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকেই। তবে বুথভিত্তিক অতিরিক্ত ভোটার তালিকা (Supplementary Voter List) ডাউনলোড করে ভোটাররা নাম জানতে পারবেন বলে জানানো হয়েছে কমিশনের তরফে। যদিও সেখানেও সমস্যা রয়েছে বলে দাবি। প্রযুক্তিগত কারণে সব বুথের তালিকা ডাউনলোড হচ্ছে না বলেও অভিযোগ সামনে আসছে।

এদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে অন্ধকারে রেখেই এই তালিকা জাতীয় নির্বাচন কমিশন প্রকাশ করেছে বলে অভিযোগ সামনে আসছে। অতিরিক্ত তালিকা নিয়ে এত লুকোছাপা কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিইও দপ্তরের একাধিক আধিকারিক। তাই তালিকা প্রকাশের আগের মুহূর্ত পর্যন্ত কোনও তথ্যই হাতে ছিল না রাজ্যের আধিকারিকদের। সোমবার সন্ধ্যায় মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, “এখনও পর্যন্ত ২৯ লক্ষ নিষ্পত্তি হয়েছে। কিন্তু অর্ধেকের কাছাকাছি নামে ‘ই-সাইন’ নেই। তাই কত বাদ হয়েছে জানা নেই।” ফলে সময় যত গড়াচ্ছিল, তালিকা নিয়ে ততই উদ্বেগ এবং আতঙ্ক বাড়ছিল ভোটারদের মধ্যে। এরপর যে তালিকা মধ্যরাতে প্রকাশ হল তাতেও মিটল না সেই উদ্বেগ-আতঙ্ক। কারণ কমিশনের অতিরিক্ত তালিকায় কত নিষ্পত্তি হয়েছে এবং সেখানে কত জন ভোটার যোগ হয়েছে বিস্তারিতভাবে কমিশন কিছুই জানায়নি। যদিও আজ মঙ্গলবার দুপুরের মধ্যেই পুরো বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বলেই দাবি কমিশনের।

Advertisement

এদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে অন্ধকারে রেখেই এই তালিকা জাতীয় নির্বাচন কমিশন প্রকাশ করেছে বলে অভিযোগ সামনে আসছে। অতিরিক্ত তালিকা নিয়ে এত লুকোছাপা কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিইও দপ্তরের একাধিক আধিকারিক। তাই তালিকা প্রকাশের আগের মুহূর্ত পর্যন্ত কোনও তথ্যই হাতে ছিল না রাজ্যের আধিকারিকদের।

শুধু তাই নয়, সন্ধ্যার মধ্যেই সমস্ত জেলাশাসকের দপ্তর-সহ বিডিও, এসডিও অফিসে এই তালিকা ঝুলিয়ে দেওয়া হবে বলে খবর। শুধু তাই নয়, বুথের দায়িত্বে থাকা বিএলওদের কাছেও এই তালিকা পৌঁছে দেওয়া হবে বলে দাবি কমিশনের। পরবর্তী তালিকা আগামী শুক্রবার প্রকাশ হবে। তবে এদিন যাঁদের নাম বাদ পড়বে তাঁরা ট্রাইব্যুনালে গিয়ে আবেদন জানাতে পারবেন। ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত করতে সোমবার মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.