তিলজলা, নৈহাটির পর এবার বুলডোজার চলল উত্তর ২৪ পরগনার হাসনাবাদে (Hasnabad)। অবৈধভাবে তৈরি করে থাকা বাড়ির উপরে চলল বুলডোজার। গিয়াসউদ্দিন ঘরামি নামে ওই ব্যক্তি একটি জায়গা জবরদখল করে অবৈধভাবে বাড়ি করে থাকছিলেন বলে অভিযোগ। কলকাতা হাই কোর্ট ওই বাড়ি ভাঙার নির্দেশ দিলেও সেটি ভাঙা সম্ভব হচ্ছিল না বলে অভিযোগ। শেষপর্যন্ত সরকার বদল হতেই চলল বুলডোজার।
এই বিষয়ে আরও খবর
হাসনাবাদের তালপুকুর এলাকায় দাপুটে তৃণমূল নেতা সাদ্দাম হোসেন ওই জায়গা দখল করে রেখেছিলেন বলে অভিযোগ। ওই জমিতে অবৈধভাবে বাড়ি তৈরি করে থাকা হচ্ছিল! কলকাতা হাই কোর্টে এই বিষয়ে মামলা হয়েছিল। হাই কোর্ট ওই বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিল। সেসময় ছিল তৃণমূল কংগ্রেস সরকারের আমল। অভিযোগ, তৃণমূল নেতা সাদ্দাম হোসেন নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই অবৈধ বাড়ি ভাঙতে দেননি।

রাজ্যে পালাবদল হয়েছে। ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কলকাতার তিলজলা এলাকায় অবৈধ নির্মাণ ভাঙার জন্য পৌঁছে গিয়েছিল বুলডোজার। ওই বাড়ির অংশ ভেঙে ফেলা হয়েছে। এই বুলডোজার সংস্কৃতি মূলত যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে দেখা গিয়েছিল। এবার বাংলায় ক্ষমতায় আসার পর বুলডোদার চলতে দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এবার হাসনাবাদে চলল বুলডোজার।
নতুন সরকার গঠনের পরে ওই জমি দখলমুক্ত করতে উদ্যোগী হয় প্রশাসন। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো হাসনাবাদ থানার পুলিশ ও হাসনাবাদ ব্লকের বিডিওর তৎপরতায় শুরু হয় অপারেশন। বুলডোজার নিয়ে যাওয়া হয় ওই এলাকায়। পুলিশ-প্রশাসনের উপস্থিতিতে ওই বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু হয়।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?



