Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬

দিনভর হোয়াটসঅ্যাপে বুঁদ খুদে? নয়া ফিচারে এবার রাশ থাকবে বাবা-মায়ের হাতে!

কীভাবে সন্তানের হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণ নেবেন নিজের হাতে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৬, ১৫:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৬, ১৫:০৮

options
link
দিনভর হোয়াটসঅ্যাপে বুঁদ খুদে? নয়া ফিচারে এবার রাশ থাকবে বাবা-মায়ের হাতে! zoom
এবার সন্তানের হোয়াটসঅ্যাপের রাশ থাকবে বাবা-মায়ের হাতে! প্রতীকী ছবি।
Advertisement

বর্তমানে লেখাপড়ার প্রয়োজনে খুব ছোট বয়সেই সকলের হাতে পৌঁছে যায় স্মার্টফোন। স্বাভাবিকভাবেই সোশাল মিডিয়াও তাদের হাতের নাগালে চলে যায়। আর নেটদুনিয়ার বাড়বাড়ন্ত যে শিশুমনে প্রভাব ফেলে তা বলার অপেক্ষা রাখে না। সেই সমস্যা সমাধানে এবার নয়া ফিচার আনল জুকারবার্গের হোয়াটসঅ্যাপ। এবার অপ্রাপ্তবয়স্কদের হোয়াটসঅ্যাপের রাশ থাকবে বাবা-মায়ের হাতে।

কী জানিয়েছে সংস্থা? এদিন সংস্থার তরফে বলা হয়, “আজ আমরা কিশোর-কিশোরীদের জন্য ‘প্যারেন্টাল কন্ট্রোল’ বা অভিভাবকীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করছি। এতে একাধিক ঐচ্ছিক টুল পাবেন, যা অভিভাবক ও কিশোর-কিশোরীরা যৌথভাবে সেট আপ করতে পারবেন। এর মাধ্যমে অভিভাবকরা সন্তানের জন্য উপযুক্ত ফিচারগুলো বেছে নিতে পারবেন।” জানা যাচ্ছে, এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে অভিভাবকরা সন্তানদের ব্যক্তিগত চ্যাট না পড়েই তাঁদের প্রয়োজনীয় নির্দেশ দিতে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, এই ফিচারে অভিভাবকরাই ঠিক করে দিতে পারবেন যে সন্তানের প্রোফাইল ছবি কে দেখতে পাবেন আর কে পাবেন না। কে তাদের বিভিন্ন গ্রুপে যুক্ত করতে পারবে। কেউ যদি অভিভাবকদের না জানিয়ে কোনও ফিচার পরিবর্তন করার চেষ্টা করে, তা পারবে না। এক্ষেত্রে অভিভাবকের নির্ধারিত পিন লাগবে। জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিভাবকরা তাঁদের নাবালক সন্তানের গ্রুপ-সংক্রান্ত কার্যকলাপও জানতে পারবেন। সন্তান কোনও গ্রুপে যোগ দিলে বা কোনও গ্রুপ থেকে বেরিয়ে গেলে হোয়াটসঅ্যাপ অভিভাবকদের তা জানিয়ে দেবে। এছাড়া, সন্তান যে গ্রুপের সদস্য, সেই গ্রুপের সদস্যসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলেও একটি সতর্কবার্তা বা অ্যালার্ট পাবেন বাবা-মা।

কীভাবে সন্তানের হোয়াটসঅ্যাপের রাশ নিজের হাতে নেবেন?

১. হোয়াটসঅ্যাপ খুলুন। চলে যান সেটিং অপশনে।
২. বেছে নিন প্যারেন্টাল কন্ট্রোল সেটিং। বাছুন চাইল্ড’স অ্যাকাউন্ট।
৩. তিনটে ডটে ক্লিক করে প্যারেন্ট পিন বদলে দিন।
৪. ৬ ডিজিটের নতুন পিন দিন।
৫. পিন কনফার্ম করে ‘ডান’- এ ক্লিক করুন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.